Jeet: স্টাইল আর ডান্স, চোখ ধাঁধানো পারফরম্যান্সের ঝলক শেয়ার জিতের

abp ananda   |  18 Dec 2021 05:21 PM (IST)
Jeet: স্টাইল আর ডান্স, চোখ ধাঁধানো পারফরম্যান্সের ঝলক শেয়ার জিতের

জিৎ

1

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে পছন্দ করেন টলিউড অভিনেতা জিৎ। নানা ছবি ও ভিডিও বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।

2

কয়েকদিন আগেই মেনে নবন্যার নবমতম জন্মদিনের ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেন। মেয়ের জন্মদিনে হইহই করে মজা আর আনন্দয় মেতে উঠছিলেন অভিনেতা।

3

সোশ্যাল মিডিয়ায় জিতের ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো। পোস্ট করা ছবি ও ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দেন অনুরাগী থেকে অন্যান্য তারকারা।

4

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি শেয়ার করেছেন টলিউড সুপারস্টার জিৎ। যেখানে তাঁকে কোনও পারফরম্যান্সের মধ্যে দেখা যাচ্ছে।

5

বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জিৎ মানেই যেকোনও অনুষ্ঠানে থাকবে চোখ ধাঁধানো পারফরম্যান্স। গ্ল্যামার থেকে আউটফিট, সমস্ত কিছুতেই নজর কাড়েন তিনি।

6

জনপ্রিয় এক চ্যানেলের নাচের প্রতিযোগিতার ফাইনাল এপিসোডে তাঁকে এমনই চোখ ধাঁধানো পারফরম্যান্সে দেখা যাবে। অন্তত ছবি তো তেমনই বলছে।

7

ছবি শেয়ার করে জিৎ লিখেছেন, 'স্টাইল আর ডান্স'। অর্থাৎ, তাঁর নাচের পারফরম্যান্সে যে বিশেষ কিছু স্টাইল থাকবে, তা বুঝিয়ে দিয়েছেন অভিনেতা।

8

ছবিতে কখনও তাঁকে আগুনের মধ্যে থেকে নেমে আসতে দেখা যাচ্ছে, কখনও আবার তাঁর চারপাশে বাজি ফাটছে।

9

নেট দুনিয়ায় ঝড় তুলেছে জিতের এমন ধামাকাদার পারফরম্যান্সের ছবি। আপ্লুত অনুরাগীরা।

10

এটা যে শুধু মাত্র ঝলক, বুঝিয়ে দিয়েছেন জিৎ। তাঁর আসল স্টাইল ও ডান্স দেখার জন্য এখনও অপেক্ষা করতে হবে দর্শক থেকে অনুরাগীদের।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Jeet: স্টাইল আর ডান্স, চোখ ধাঁধানো পারফরম্যান্সের ঝলক শেয়ার জিতের
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন