Indranil Sayantani Marriage: ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমের পরিণতি, গাঁটছড়া বাঁধলেন সায়ন্তনী-ইন্দ্রনীল

indranil__sayantani
1/6
গৌরব-দেবলীনা, নীল-তৃণা, ওম-মিমিদের পর এবার গাঁটছড়া বাঁধলেন টলিউডের আরও দুই তারকা।
2/6
সাতপাকে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী সায়ন্তনী সেনগুপ্ত এবং অভিনেতা ইন্দ্রনীল মল্লিক।
3/6
টেলি জগতের অত্যন্ত পরিচিত মুখ দুজনে। বহু বছর ধরে দর্শকদের মন জয় করে আসছেন। ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিন। আর এদিনই চার হাত এক হল।
4/6
সাবেকি সাজে সেজেছিলেন সায়ন্তনী। ইন্দ্রনীলের পরনেও ফুটে উঠেছে বাঙালির ঐতিহ্য। দুধে আলতা পাড়, কালচে লাল ও সোনালির রঙা শাড়ি পরেছিলেন আটপৌরে করে।
5/6
ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে সারলেন ইন্দ্রনীল-সায়ন্তনী। উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা।
6/6
এদিন বিয়ে শেষে নাচের তালে মাতেন নব দম্পতি। তাঁদের সঙ্গে পা মেলান বন্ধুরাও। ছবি সৌজন্যে- ফেসবুক
Published at :