বর্ষবরণের ছুটি কোথায় কাটাচ্ছেন অনন্য়া পাণ্ডে?

বি টাউনে জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে
প্রকৃতির কোলে বেশ ভালো সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। রানথাম্বোর ন্যাশনাল পার্কে সময় কাটাচ্ছে তিনি।
'গেহরাইয়া' অভিনেত্রী বর্ষবরণের আনন্দ উদযাপন করছেন নিজের মেজাজে।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ খ্যাত অভিনেত্রী অনন্যা জাতীয় উদ্যানে তাঁর ঘোরার ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
শীতকাল উপভোগ করছেন অনন্যা। সোয়েটার পরনে তাঁর একটি ছবি সবার খুব পছন্দ হয়েছে।
অনন্যা পাণ্ডের চলতি বছর অন্যতম ব্যস্ততম বছর ছিল। তিনি এই বছর শকুন বাত্রার 'গেহরাইয়া' ও 'লিগার'-এর শ্য়ুটিংয়ে ব্যস্ত ছিলেন।
টাইগার শ্রফ এবং তারা সুতারিয়ার সঙ্গে ধর্ম প্রোডাকশনের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন অনন্যা।
সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় অনন্যা। তাঁর নির্দিষ্ট ফ্যান ফলোয়ার্স রয়েছে। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন অনন্যা।
বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে বলিউডে পা রাখার পর থেকেই ক্রমেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
প্রকৃতির অপূর্ব সৌন্দর্য্য তুলে ধরেছেন অনন্যা তাঁর ক্যামেরায়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবিতে দেখা যাচ্ছে জীবজন্তুকেও।
বি টাউনে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে যে শাহিদ কপূরের ভাই ইশান খট্টরের সঙ্গে সম্প্রতি প্রেম করছেন অনন্যা।