Yash Dashgupta: দিব্যার সঙ্গে জুটি, যশের বলিউড ছবিতে থাকছেন 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশও!

ABP Ananda   |  12 Oct 2022 03:24 PM (IST)
Yash Dashgupta: দিব্যার সঙ্গে জুটি, যশের বলিউড ছবিতে থাকছেন 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশও!

দিব্যার সঙ্গে জুটি, যশের বলিউড ছবিতে থাকছেন 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশও!

1

অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta) বলিউডে পাড়ি দিচ্ছেন সেই গুঞ্জন তো ছিলই। আর এবার সেই খবরে শিলমোহর দিলেন অভিনেতা নিজেই।

2

প্রকাশ্যে এল বলিউডে তাঁর প্রথম ছবির অ্যানিমেটেড মোশন পোস্টার। ছবির নাম ইয়ারিয়াঁ ২ (Yaariyan 2)।

3

আজ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন যশ। ইয়ারিয়া ২ (Yaariyan 2)-এর হাত হতেই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর।

4

ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি (Vinay Sapru and Radhika Rao)। এখনও পর্যন্ত ছবি মুক্তির দিন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

5

এই ছবিতে যশের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)-কে। এছাড়াও ছবিতে দেখা যাবে অনস্বরা রাজন (Anaswara Rajan), পার্ল ভি পুরি (Pearl V Puri) - কে।

6

এছাড়াও দেখা যাবে, মিজান জাফরি (Meezaan Jafri), ওয়ারিনা হুসেন (Warina Hussain), লিলিতে দুবে (Lillete Dubey), প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার (Priya Prakash Varrier)-কে।

7

সূত্রের খবর, যশের নতুন ছবি রোম্যান্টিক ঘরানার। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।

8

এর আগে সোশ্যাল মিডিয়ায় যশের ছবিতে প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী।

9

কেরিয়ারের একেবারে শুরুর দিকটা মুম্বইকেই কেটেছে যশের। ফলে বাঙালি এই অভিনেতার মুম্বই বা বলিউড যোগ নতুন নয়।

10

যশের এই নতুন ছবিটি মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে। আজ সোশ্যাল মিডিয়ায় টি সিরিজের তরফ থেকেও শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিও।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Yash Dashgupta: দিব্যার সঙ্গে জুটি, যশের বলিউড ছবিতে থাকছেন 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশও!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন