Sugar: চা থেকে খাবারে দেদার চিনি খাচ্ছেন? কোন কোন রোগের শিকার হতে পারেন?

ABP Ananda   |  23 Nov 2022 11:07 AM (IST)
Sugar: চা থেকে খাবারে দেদার চিনি খাচ্ছেন? কোন কোন রোগের শিকার হতে পারেন?

চিনি

1

অত্যধিক মাত্রায় খাবারে চিনির (Sugar) ব্যবহার নানা শারীরিক সমস্যা তৈরি করতে পারে বলে আমরা জানি। বিশেষজ্ঞরা জানান, ওবেসিটি (Obesity), মধুমেহর (Diabetes) মত একাধিক রোগের কারণ হতে পারে রোজকার খাবারের তালিকায় অতিরিক্ত মাত্রায় চিনির ব্যবহার।

2

কিন্তু চিনি খেলে কি মারণ রোগ ক্যানসার (Cancer) হতে পারে? সে সম্পর্কে বিশদে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

3

করোনা পরিস্থিতি গত আড়াই বছরেরও বেশি সময় ধরে আতঙ্ক ছড়িয়েছে। এখনও তা পুরোপুরি যায়নি। তাই এমন পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

4

মারণ ভাইরাস করোনার হাত থেকে রেহাই পাওয়ার একটাই রাস্তা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। বিশেষজ্ঞরা জানান, যাঁর শরীরে যত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, সেই এই মারণ ভাইরাসের থেকে তত দূরে থাকতে পারবে। তার সঙ্গে অবশ্যই মেনে চলতে হবে করোনাবিধি।

5

তাই প্রতিদিনের খাবারের তালিকায় এমন সমস্ত খাবার রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা, যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং স্বাস্থ্যের জন্য উপকারী। করোনার সংক্রমণের ঝুঁকি এবং এতে মৃত্যুর ঝুঁকি আরও বাড়িয়ে দেয় শরীরে বাসা বেঁধে থাকা অন্যান্য অসুখ।

6

গবেষকদের মতে, যাঁদের মধুমেহ, ক্যানসার, রক্তচাপের সমস্যা এবং আরও নানা জটিল রোগ শরীরে বাসা বেঁধে রয়েছে, তাঁদের জন্য আরও ভয়ঙ্কর করোনাভাইরাস। শুধু তাই নয়, জটিল রোগগুলি অন্যান্য অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই যাতে অন্যান্য কোনও অসুখ শরীরে বাসা বাঁধতে না পারে, নজর দিতে হবে সেদিকে।

7

সারাদিনে নানা সময়ে আমরা চিনি খেয়ে থাকি। চা থেকে চাটনি। সমস্ত কিছুতেই। কিন্তু এই চিনি কি ক্যানসারের কারণ হতে পারে?

8

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই প্রশ্নের সরাসরি উত্তর হ্যাঁ কিংবা না নয়। তাঁদের মতে, খাবারে যদি শরীর অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে শর্করার ব্যবহার করা হয়, তাহলে তা অস্বাস্থ্যকর নয়। প্রত্যেক মানুষের শরীরে নির্দিষ্ট মাত্রায় শর্করারও প্রয়োজন রয়েছে। কিন্তু তা বেশি হলেই ওবেসিটি এবং মধুমেহ রোগের মতো সমস্যা তৈরি করে।

9

বিশেষজ্ঞদের মতে, ওবেসিটির কারণে ক্যানসার দেখা দিতে পারে। তাই এই কঠিন পরিস্থিতিতে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলের দিকে নজর দেওয়া বিশেষ জরুরি।

10

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Sugar: চা থেকে খাবারে দেদার চিনি খাচ্ছেন? কোন কোন রোগের শিকার হতে পারেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন