Drinking Milk At Night : রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?

ABP Ananda   |  19 Jun 2023 04:45 PM (IST)
Drinking Milk At Night : রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?

রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?

1

ঘুমোতে যাওয়ার আগে কি সত্যিই দুধ খাওয়া উপকারী ? দুধে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, প্রোটিন, ভিটামিন (A, K এবং B12), চর্বি, অ্যামিনো অ্যাসিড, ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টের পুষ্টিগুণ। তাই ছোট থেকে বড় সকলেই খাদ্য তালিকায় দুধ রাখার পক্ষে।

2

সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দুধের জুড়ি নেই। তবে কেউ সকালে, কেউ সন্ধ্যায় দুধ খান। কেউ কেউ মনে করেন,দুধ খাওয়ার সর্বোত্তম সময় হল বিছানায় শুতে যাওয়ার ঠিক আগে। আবার কেউ কেউ এর বিরুদ্ধে।

3

বিশেষজ্ঞরা অনেকেই মনে করেন, এক কাপ গরম দুধ, সামান্য আদা, এলাচ এবং হলুদ দিয়ে পান করলে ঘুম ভাল হয়। তাড়াতাড়ি ঘুম আনতে সাহায্য করে এক কাপ গরম দুধ ।

4

কেউ কেউ মনে করেন, দুধ হাড়ের স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে । সন্ধ্যায় শারীরিক কার্যকলাপের মাত্রা কম থাকার কারণে রাতে ক্যালসিয়ামের শোষণ সর্বোত্তম।

5

যাঁরা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই এক গ্লাস গরম দুধ খান ঘুমোতে যাওয়ার আগে। পরদিন পেট পরিষ্কার হতে সুবিধে হবে।

6

রাতে দুধ পান করলে কয়েকজনের খাবার হজমে সমস্যা হয়। তাঁরা যদি রাতে দুধ খান তাঁদের পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা হতে পারে।

7

রাতে ঠাণ্ডা দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ঠাণ্ডা দুধ খেলে গলা ও পেটে সমস্যা হতে পারে।

8

কেউ কেউ মনে করেন, যাঁরা জিমে যান তাঁদের জন্য সকালে দুধ পান করা উপকারী হতে পারে। আবার কোনও কোনও চিকিৎসকদের মতে, যে কোনও সময় দুধ পান করা উপকারী।

9

দুধ খাওয়ার আগে বা পরে কিছুক্ষণের জন্য টক ফল খাওয়া এড়িয়ে চলতে হবে। অনেক সময় সকালে দুধের সঙ্গে কেউ কেউ ফল খেতে পারেন। এতে অনেকের পেট সংক্রান্ত সমস্যা হতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Drinking Milk At Night : রাতে দুধ খেলে কী কী সমস্যা হতে পারে ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন