Cholesterol: হৃদযন্ত্র ভাল রাখতে কমানো দরকার কোলেস্টেরল, পাতে কোন কোন খাবার রাখবেন?

ABP Ananda   |  22 Jan 2024 10:13 AM (IST)
Cholesterol: হৃদযন্ত্র ভাল রাখতে কমানো দরকার কোলেস্টেরল, পাতে কোন কোন খাবার রাখবেন?

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

হৃদযন্ত্র অর্থাৎ হার্টের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা অতি অবশ্যই কমানো প্রয়োজন। এর জন্য নজর দিতে হবে খাওয়া-দাওয়ার দিকে।

2

কখন কী খাচ্ছেন এবং তার প্রভাবে শরীর কেমন থাকবে সেই দিকে খেয়াল রাখা উচিত। আমাদের প্রতিদিনের খাবারের মধ্যেই রয়েছে এমন কিছু উপকরণ যার সাহায্যে কমানো সম্ভব কোলেস্টেরলের মাত্রা।

3

চলুন এবার জেনে নেওয়া যাক কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কিংবা নিয়ন্ত্রণে রাখার জন্য কী কী খাবার খাওয়া প্রয়োজন।

4

গ্রিন টি খেলে নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরলের মাত্রা। গ্রিন টি- এর মধ্যে থাকা পলিফেনলস কোলেস্টেরলের মাত্রা কমায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে।

5

খাবারের মধ্যে রসুন যোগ করলে তা স্বাস্থ্যের পক্ষে লাভজনক হয়। রসুনের মধ্যে থাকা Allicin কোলেস্টেরলের মাত্রা কমাবে এবং হার্ট ভাল রাখার ক্ষেত্রে কাজে লাগে। কার্ডিওভাস্কুলার রোগ থেকে আপনাকে দূরে রাখে।

6

ব্লুবেরি- এই জামজাতীয় ফলও হার্টের স্বাস্থ্যের খেয়াল রাখে। অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ ব্লুবেরি কোলেস্টেরলের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে।

7

অ্যাভোকাডোর রয়েছে অনেক গুণ। হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখার জন্য এই খাবার খেতে পারেন। এর মধ্যে থাকা মোনোস্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।

8

বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন। এইসব বাদাম হৃদযন্ত্রের স্বাস্থ্যের পক্ষে ভাল। আমন্ড, আখরোট, পেস্তা- এই বাদামগুলি সবই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হার্টের জন্য ভাল এমন হেলদি ফ্যাট প্রদান করে।

9

হার্ট সংক্রান্ত সমস্যা থেকে দূরে থাকতে চাইলে পাতে রাখুন ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন- স্যামন খেতে পারেন। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখবে এই মাছ।

10

ওটস খেলে ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য। নিয়ন্ত্রণে থাকবে কোলেস্টেরলের মাত্রা। ওটসের মধ্যে রয়েছে বিটা-গ্লুকেন, যা কোলেস্টেরলের মাত্রা কমায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Cholesterol: হৃদযন্ত্র ভাল রাখতে কমানো দরকার কোলেস্টেরল, পাতে কোন কোন খাবার রাখবেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন