Health Tips: খালি পেটে জল খাওয়া কি আদৌ স্বাস্থ্যের পক্ষে ভাল? এই অভ্যাস থাকলে কী কী হতে পারে
Healthy Lifestyle: খালি পেটে জল খেলে শরীর-স্বাস্থ্যের কী কী উপকার হবে? দেখে নিন তালিকা। খালি পেটে জল খেলে দিনভর চাঙ্গা থাকবেন আপনি। ভাল থাকবে আপনার কিডনিও।

ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র - পিক্সেলস। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খেলে অনেক উপকারই পাবেন আপনি। বিশেষ করে যদি ঈষদুষ্ণ জল খেতে পারেন খালি পেটে, তাহলে উপকার পাবেন আরও বেশি।
2/10
ছবি সূত্র - পিক্সেলস। চলুন এবার জেনে নেওয়া যাক খালি পেটে জল খেলে কী কী উপকার হবে আপনার শরীর-স্বাস্থ্যের। রইল তালিকা।
3/10
ছবি সূত্র - পিক্সেলস। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাল্কা গরম জল খেলে সারাদিন আর বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন না আপনি।
4/10
ছবি সূত্র - পিক্সেলস। খালি পেটে জল খাওয়ার অভ্যাস সহজে বডি ডিটক্সিফাই করবে। ঠান্ডা জল হোক বা হাল্কা গরম জল, দুটোই খালি পেটে খেলে বডি ডিটক্সিফিকেশন সম্ভব।
5/10
ছবি সূত্র - পিক্সেলস। নিয়মিত খালি পেটে জল খাওয়ার অভ্যাস থাকলে, পেট পরিষ্কার হবে সহজেই। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগবেন না আপনি।
6/10
ছবি সূত্র - পিক্সেলস। রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাল্কা গরম জল খাওয়ার অভ্যাস আপনার খাবার হজম করার শক্তি বাড়াতে সাহায্য করবে।
7/10
ছবি সূত্র - পিক্সেলস। খালি পেটে জল খাওয়ার অভ্যাস শরীরের ভিতরে জমে থাকা দূষিত পদার্থ বের করে আনে। ফলে ভিতর থেকে পরিশ্রুত হয় আপনার শরীর।
8/10
ছবি সূত্র - পিক্সেলস। রোজ সকালে খালি পেটে হাল্কা গরম জল খেলে বাড়বে আপনার মেটাবলিজম রেট। তার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। মেদ ঝরাতেও সাহায্য করে খালি পেটে হাল্কা গরম জল খাওয়ার অভ্যাস।
9/10
ছবি সূত্র - পিক্সেলস। দিনভর শরীর হাইড্রেটেড রাখতে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খান। এই অভ্যাস অত্যন্ত জরুরি সুস্বাস্থ্যের জন্য।
10/10
ছবি সূত্র - পিক্সেলস। রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাল্কা গরম জল খেলে আপনার ত্বকের স্বাস্থ্যও ভাল থাকবে। জেল্লা বাড়বে। মোলায়েম থাকবে ত্বক।
Published at : 26 Feb 2026 08:01 AM (IST)