Headache Problem: অজান্তে করা কিছু ভুল বাড়িয়ে দিতে পারে মাথা যন্ত্রণা, কী কী করবেন না
Health Tips: বেশ কিছু বিষয় রয়েছে যা মাথা ব্যথা আচমকা বাড়িয়ে দিতে পারে। তাই যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে, তাঁরা যন্ত্রণার কষ্ট এড়াতে ওই কাজগুলি এড়িয়ে চলুন। সেইগুলো কী কী? জেনে নিন।
Continues below advertisement

ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। মাথা ব্যথায় অনেকেই খুব কষ্ট পান। সাইনাস, মাইগ্রেনের মতো জটিল সমস্যা ছাড়াও মাথা ব্যথা হতে পারে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। প্রচণ্ড ঠান্ডা লেগে গেলে মাথা ব্যথা হয়। এছাড়াও রয়েছে আরও অনেক বিষয় যেগুলোর কারণে মাথা ব্যথা শুরু হয়।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের মাথা ব্যথার সমস্যা প্রায়শই দেখা যায় তাঁরা তো বটেই এবং বাকিরাও এই যন্ত্রণা এড়াতে চাইলে কী কী করবেন না, দেখে নিন।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। অনেকক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখলে মাথা ব্যথা বাড়তে পারে। তাই এই অভ্যাস ত্যাগ করুন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। জোরে আওয়াজ কিংবা তীব্র আলোতেও বাড়তে পারে মাথার যন্ত্রণা। যাঁদের মাথা ব্যথার সমস্যা রয়েছে তাঁরা জোরে আওয়াজ এবং খুব রোদ এড়িয়ে চলুন।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। শরীরে জলের ঘাটতি হলে অর্থাৎ ডিহাইড্রেশন থেকেও মাথা ব্যথা বাড়তে পারে। তাই রোজ পর্যাপ্ত জল খান।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। গ্যাসের থেকেও মাথা ব্যথা হতে পারে। অতএব খালি পেটে বেশিক্ষণ থাকলে মাথার যন্ত্রণা বাড়বে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। রাতে ভালভাবে ঘুম না হলেও মাথার যন্ত্রণা হতে পারে। এই ব্যাপারেও সতর্ক থাকুন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। মাথা ভালভাবে কাজ করাতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৭-৮ ঘণ্টা ঘুম দরকার রাতে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। একটানা অনেকক্ষণ কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করলেও বাড়তে পারে মাথার ব্যথা। তাই কাজের ফাঁকে বিরতি নিয়ে চোখে জল দিয়ে আসতে পারলে আরাম পাবেন।
Published at : 13 Apr 2026 04:18 PM (IST)