Health Tips : শরীরচর্চা না করেও কি ক্যালরি ঝরিয়ে ফিট থাকা যায় ?

ABP Ananda   |  06 Jan 2023 09:17 PM (IST)
Health Tips : শরীরচর্চা না করেও কি ক্যালরি ঝরিয়ে ফিট থাকা যায় ?

প্রতীকী ছবি

1

আধুনিক সময়ে একাধিক কারণে শরীর ফিট রাখা যাচ্ছে না। অনিয়মিত জীবনযাপন, খাওয়া-দাওয়ায় শৃঙ্খলাহীনতা...ইত্যাদি কারণে স্বাস্থ্য বিগড়ে যাওয়ার সমস্যা লেগেই রয়েছে। তার সাথে সাথে বেড়ে যাচ্ছে ওজন।

2

এই ওজন কমানোর জন্য ক্যালরির ঝরিয়ে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে দেহের ওজন ভাল থাকবে এবং রোগ প্রতিরোধ করা সম্ভব হবে।

3

কিন্তু, আমাদের মধ্যে অনেকেই নানা কারণে শরীরচর্চা করে উঠতে পারেন না। তাতে অবশ্য চিন্তার কিছু নেই। এক্সারসাইজ না করেও ক্যালরি ঝরিয়ে ফেলা যায়।

4

এক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে তা হল দাঁড়িয়ে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। তাতে পেশি শক্ত হবে এবং ক্যালরি বেরিয়ে যাবে। অন্যদিকে দীর্ঘক্ষণ বসে থাকলে মেটাবলিজম কমিয়ে দেয়।

5

চেষ্টা করুন, উঁচু কোথাও উঠতে গেলে, লিফ্টের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করার।

6

স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দিন। ফাইবার ও অন্যান্য পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন।

7

প্রক্রিয়াজাত এবং মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথা ক্যালরি জমবে শরীরে।

8

সময়মতো সূর্যের রোদ নিন গায়ে। যাতে ভিটামিন ডি প্রবেশ করতে পারে। শরীরে ভিটামিন ডি কম থাকলে ওজন বাড়তে পারে।

9

এছাড়া সুস্থ ও ফিট থাকার জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। না ঘুমালে ঘন ঘন খাবারের প্রতি ঝোঁক বাড়তে পারে।

10

ঘুম শরীরকে ক্যালরি ঝরিয়ে ফেলতে সাহায্য করে এবং মেটাবলিজমের উন্নতিসাধন করে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Health Tips : শরীরচর্চা না করেও কি ক্যালরি ঝরিয়ে ফিট থাকা যায় ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন