Health Tips: খালি পেটে চা খেলে কী কী সমস্যা হতে পারে আপনার শরীরে?

ABP Ananda   |  10 Oct 2025 12:07 AM (IST)
Health Tips: খালি পেটে চা খেলে কী কী সমস্যা হতে পারে আপনার শরীরে?

ছবি সূত্র- পিক্সেলস

1

ছবি সূত্র- পিক্সেলস। খালি পেটে চা খেলে অনেক সমস্যাই দেখা দিতে পারে আপনার শরীর-স্বাস্থ্যে। তাই খালি পেটে চা না খাওয়াই শ্রেয়।

2

ছবি সূত্র- পিক্সেলস। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে চা খেলে কী কী অসুবিধা হতে পারে আপনার শরীর-স্বাস্থ্যে।

3

ছবি সূত্র- পিক্সেলস। সকালবেলায় খালি পেটে চা খেলে সবার আগে অ্যাসিডিটি হয়ে যাবে আপনার। দিনের পর দিন খালি পেটে চা খেলে মারাত্মক ভাবে অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন আপনি।

4

ছবি সূত্র- পিক্সেলস। অতিরিক্ত অ্যাসিডিটি হলে আপনার হজমশক্তি খারাপ হয়ে যাবে। এছাড়াও অতিরিক্ত অ্যাসিডিটি হলে, গ্যাসট্রিক-আলসার এই জাতীয় সমস্যাও বাড়তে পারে।

5

ছবি সূত্র- পিক্সেলস। সকালবেলায় খালি পেটে চা খেলে আপনার গা-গুলিয়ে উঠতে পারে। পেটে আচমকা ব্যথা শুরু হয়ে যেতে পারে।

6

ছবি সূত্র- পিক্সেলস। চায়ের মধ্যে ট্যানিনের মাত্রা বেশি। তাই দিনের পর দিন খালি পেটে চা খেলে, শরীরে আয়রন শোষণের ক্ষমতা কমে যেতে পারে।

7

ছবি সূত্র- পিক্সেলস। খালি পেটে চা খাওয়ার অভ্যাস যদি অনেকদিন ধরে থাকে, তাহলে পেটে জ্বালা করার মতো সমস্যা দেখা দিতে পারে।

8

ছবি সূত্র- পিক্সেলস। খালি পেটে চা খেলে অ্যাংজাইটির মাত্রাও বাড়তে পারে। চায়ের মধ্যেও থাকে ক্যাফাইন। এর জেরেই উদ্বেগের মাত্রা বাড়তে পারে।

9

ছবি সূত্র- পিক্সেলস। অতএব বোঝাই যাচ্ছে খালি পেটে চা খাওয়া একেবারেই শ্রেয় নয়। তাই চায়ের সঙ্গে সামান্য কিছু হলেও খাবার খেয়ে নেওয়া জরুরি।

10

ছবি সূত্র- পিক্সেলস। লিকার চা হোক বা দুধ চা কিংবা গ্রিন টি বা অন্যান্য হার্বাল টি- কোনও ধরনের চা-ই খালি পেটে খাওয়া যাবে না।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Health Tips: খালি পেটে চা খেলে কী কী সমস্যা হতে পারে আপনার শরীরে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন