Health Tips: কেন আপনাকেই বেশি মশা কামড়াচ্ছে? জানুন এর রহস্য

abp ananda   |  20 Jul 2022 10:24 PM (IST)
Health Tips: কেন আপনাকেই বেশি মশা কামড়াচ্ছে? জানুন এর রহস্য

মশা

1

বর্ষাকাল পড়তেই মশার উপদ্রব যেন বেশিই শুরু হয়ে গিয়েছে। জানলা দরজা বন্ধ রেখেও রেহাই মিলছে না।

2

বর্ষাকাল (Monsoon) হোক, শীতকাল কিংবা গরমকাল। বহু মানুষকেই বলতে শোনা যায় যে, অন্যান্যদের থেকে তাঁকেই বেশি মশা (Mosquito) কামড়ায়।

3

কেউ এই কথা বিশ্বাস করেন, আবার কেউ করেন না। কিন্তু এই কথার কি কোনও বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে?

4

এটা কি সম্ভব, কোনও মানুষকে বেশি মশা কামড়াবে (Mosquito Bites) আর কাউকে কম? কী বলছেন বিশেষজ্ঞরা?

5

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশা বেশি কামড়ানো কিংবা কম কামড়ানোর মধ্যেও বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে। এটা ঠিক যে, মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম।

6

তাঁদের মতে, এর মূল কারণ হল রক্তের গ্রুপ এবং পোশাকের রং। তাঁরা জানাচ্ছেন, মশা কোনও কোনও রক্তের ধরন বেশি পছন্দ করে।

7

সেই কারণেই সেই রক্তের ব্যক্তিদের উপর তাদের হামলা বেশি হয়। পাশাপাশি কোন রঙের পোশাক পরে রয়েছেন, তার উপরও অনেকটা নির্ভর করে মশা কামড়াবে কিনা বা বেশি কামড়াবে নাকি কম কামড়াবে। গবেষকদের মতে, কালো বা গাঢ় রঙের পোশাক পরে থাকা ব্যক্তিদের মশা বেশি কামড়ায়।

8

প্রসঙ্গত, বর্ষাকাল পড়তেই মশার হামলা বেশি মাত্রায় শুরু হয়ে গিয়েছে। পাড়ায় পাড়ায় ইতিমধ্যেই ডেঙ্গি সচেতনতা জারি করা হচ্ছে। বাড়ির আশেপাশে যাতে কোনওভাবেই জল জমে না থাকে, সেদিকে নজর দেওয়ার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

9

এই সময় জমা জলে মশা ডিম পাড়ে। আর তা থেকেই হতে পারে নানা অসুখ। ডেঙ্গি, ম্যালেরিয়া, টাইফয়েড, চিকুনগুনিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সময়ে তাই সাবধানে থাকা খুবই জরুরি। প্রয়োজনে পরামর্শ নিন বিশেষজ্ঞদের।

10

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Health Tips: কেন আপনাকেই বেশি মশা কামড়াচ্ছে? জানুন এর রহস্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন