Fatty Liver Symptoms: মর্নিং শিফটে ঘুমে ঢুলতে থাকেন? সারাক্ষণ ঝিমিয়ে থাকা এই রোগের লক্ষণ নয় তো
Heath Tips: অনেকেই সারাক্ষণ ঝিমিয়ে থাকেন। সর্বক্ষণ ঘুম পায়। দিনের পর দিন এই লক্ষণ দেখা গেলে তা অবহেলা করবেন না।

ছবি সূত্র- পিক্সেলস
1/10
ছবি সূত্র- পিক্সেলস। সারাক্ষণ ঝিমিয়ে থাকা, ঘুম পাওয়া অনেক সময়েই একটি বিশেষ রোগের লক্ষণ হতে পারে। তাই এই জাতীয় উপসর্গ অবহেলা করা উচিত নয়।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। অনেক কারণেই আপনার ঝিমানি আসতে, ঘুম পেতে পারে। তার মধ্যে একটি হল ফ্যাটি লিভারের সমস্যা।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা থাকে, তাহলে সারাদিন ক্লান্ত হয়ে থাকবেন আপনি। ঝিমিয়ে থাকবে। ঘুম পাবে। দুর্বল লাগবে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে পেটে ব্যথা হতে পারে তবে একটি বিশেষ জায়গায়। এই লক্ষণ দেখলে বুঝতে হবে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিয়েছে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। পেটের ডানদিকে কিছুটা উপরের অংশে একটা চিনচিনে অথচ বেশ তীব্র ব্যথা অনুভূত হতে পারে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে। তাই এই লক্ষণ একেবারেই অবহেলা করা যাবে না।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে অবশ্যই আপনার বদহজমের সমস্যা দেখা দেবে। গ্যাস, অ্যাসিডিটি - এসব হয়ে যাবে নিত্যসঙ্গী
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ফ্যাটি লিভারের সমস্যায় একটা গা-গোলানো, বমি ভাব থাকবে আপনার শরীরে। এইসব উপসর্গ একেবারেই অবহেলা নয়।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ফ্যাটি লিভারের সমস্যা খিদে কমিয়ে দেবে আপনার। খাবার দেখলে, খাবারের গন্ধে শরীরে অস্বস্তি হতে পারে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। একধাক্কায় অনেকটা ওজন কমে যাওয়া কখনই স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। ফ্যাটি লিভারের সমস্যা থাকলে আপনার ওজন দ্রুত হারে কমতে পারে। সতর্ক থাকুন।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। হাত-পা ফুলে যাওয়ার সমস্যা, ত্বক হলদেটে হয়ে যাওয়া, ফ্যাটি লিভারের সমস্যার ক্ষেত্রে এইসব লক্ষণও দেখা যায়।
Published at : 02 Apr 2026 04:18 PM (IST)