Skin Care Tips: হিটওয়েভে মারাত্মক ক্ষতি হয় ত্বকের, কীভাবে রক্ষা করবেন? রইল কিছু সহজ ঘরোয়া টিপস
Skin Care: কড়া রোদের মধ্যে থাকলে যে আপনার ত্বকে শুধু ট্যান পড়বে, তা কিন্তু নয়। আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। কীভাবে খেয়াল রাখবেন ত্বকের?
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমের দিনে সানস্ক্রিন ব্যবহার করা যে সকলের জন্য জরুরি, তা সবাই জানেন। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। বাইরে বেরোলে বেরনোর অন্তত ১০-১৫ মিনিট আগে সানস্ক্রিন মেখে নিন। নাহলে ক্রিম ভালভাবে ত্বকে বসবে না।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ত্বকে একবার সানস্ক্রিন মাখলে হবে না।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। ঘেমে গেলে মুখ ধুয়ে নিন। তারপর আবার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাহলেই হিটওয়েভের ক্ষতিকর প্রভাব রুখতে পারবেন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। হিটওয়েভে অর্থাৎ প্রচণ্ড গরমে, রোদে ত্বকে র্যাশ বেরোতে পারে। জ্বালা করতে পারে ত্বক। এক্ষেত্রে সহজে আরাম দেবে বরফ।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। এছাড়াও কুলিং কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। র্যাশ কমেও যাবে সহজে। জ্বালা, লালচে ভাবও দূর হবে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখতে চাইলে পরিমাণ মতো জল খেতে হবে রোজ। তবেই ত্বক হাইড্রেটেড থাকবে। নাহলে রুক্ষ হয়ে যাবে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে যেহেতু বেশি ঘাম হয়, তাই ত্বক পরিষ্কারের দিকে নজর দিতে হবে একটু বেশি পরিমাণে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। সপ্তাহে ২ দিন অন্তত স্ক্রাব করুন। এর ফলে ত্বকের গভীরে জমে যাওয়া ময়লা সহজেই দূর হবে। ত্বক দেখতে লাগবে উজ্জ্বল।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। খুব গরমে বাইরে বেরোতে হলে সম্ভব হলে সুতির কাপড় দিয়ে মুখ, হাত ঢেকে বেরোন। তাহলে হিটওয়েভ থেকে অনেকটাই রেহাই পাবেন আপনি।
Published at : 09 Apr 2026 05:00 AM (IST)
= 10">