✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Headaches: আচমকাই মাথায় তীব্র যন্ত্রণা! ওষুধ খাওয়ার আগে আরাম পাবেন এইসব ঘরোয়া টোটকায়

ABP Ananda   |  19 Apr 2023 04:13 PM (IST)
Headaches: আচমকাই মাথায় তীব্র যন্ত্রণা! ওষুধ খাওয়ার আগে আরাম পাবেন এইসব ঘরোয়া টোটকায়

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1

বিভিন্ন কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে। অনেক ক্ষেত্রেই আচমকা মাথা যন্ত্রণা শুরু হয়। এক একজনের ক্ষেত্রে মাথা ব্যথার ধরনও একেবারে আলাদা। তবে এই মাথা ব্যথা দীর্ঘক্ষণ স্থায়ী হলে সমস্যা বাড়ে।

2

যাঁদের মাইগ্রেন কিংবা সাইনাসের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে মাথা ব্যথার ধরনটাও একটু আলাদা। কারও মাথার একটা অংশে যন্ত্রণা হয়। কারও বা তীব্র মাথা ব্যথা হয় সমস্ত অংশেই।

3

আচমকা মাথায় যন্ত্রণা শুরু হলে অনেকেরই অভ্যাস রয়েছে একগাদা ওষুধ খাওয়া। চিকিৎসকের পরামর্শ ছাড়া মুঠো মুঠো ওষুধ খাওয়া মোটেই ভাল কাজ নয়।

4

ওষুধ না খেয়েও সাময়িক ভাবে মাথা যন্ত্রণা কমানো সম্ভব। তবে বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। একনজরে দেখে নিন মাথা যন্ত্রণা হঠাৎ শুরু হলে কী কী করবেন আর কী কী করবেন না।

5

আদা দিয়ে চা করে খেলে মাথা যন্ত্রণা কমে যায়। শুধু তাই নয় কাঁচা আদা চিবিয়েও খেতে পারেন। আদার মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান এক্ষেত্রে সাহায্য করে।

6

অনেক সময়েই অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেসের কারণে মাথায় তীব্র যন্ত্রণা হতে পারে। এই পরিস্থিতিতে সুযোগ থাকলে একটু বিশ্রাম নেওয়ার, ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করুন। উপকার পাবেন।

7

সঠিকভাবে বা পর্যাপ্ত ঘুম না হলেও অনেকের মাথা ব্যথা হতে থাকে। এই সময় একটু ঘুমোতে পারলে আপনার স্ট্রেস কমবে, মাথা ব্যথাও ধীরে ধীরে কমে যাবে।

8

বরফ সেঁক দিলে মাথা যন্ত্রণার সময় আরাম পেতে পারেন। তবে যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা সতর্ক থাকুন।

9

যাঁদের নিয়মিত ভাবে মাথা যন্ত্রণা হয় তাঁরা যোগাসন এবং মনঃসংযোগ অভ্যাস করতে পারেন। এর ফলে উপকার পাবেন।

10

যোগাসন বা মেডিটেশন অর্থাৎ ধ্যানের ফলে আপনার মানসিক চাপ কমে, অবসাদ দূর হয়। আর তার মাধ্যমে ধীরে ধীরে কমে যায় মাথাব্যথাও। এছাড়াও চা-কফি খেলেও মাথার যন্ত্রণায় কিছুটা আরাম পাবেন আপনি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Headaches: আচমকাই মাথায় তীব্র যন্ত্রণা! ওষুধ খাওয়ার আগে আরাম পাবেন এইসব ঘরোয়া টোটকায়
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.