Travel Tips: উচ্চতায় কষ্ট? নিয়মগুলি মানলেই সুস্থ থাকতে পারেন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  22 Jul 2022 12:00 PM (IST)
Travel Tips: উচ্চতায় কষ্ট? নিয়মগুলি মানলেই সুস্থ থাকতে পারেন

'অল্টিটিউড সিকনেস' থেকে কী ভাবে রক্ষা করবেন নিজেকে?

1

পাহাড় মানে অনেকের কাছেই অমোঘ হাতছানি। কিন্তু সেখানে যাওয়ার রাস্তা বেশিরভাগ সময়ই বিপদসঙ্কুল।

2

অসুবিধা বেশ কয়েকটি। যার অন্যতম অক্সিজেনের অভাব। ভূ-পৃষ্ঠ থেকে যত উঁচুতে ওঠা যায়, ততই অক্সিজেনের মাত্রা কমতে থাকে।

3

বহু সময়ই তাই উঁচু জায়গায় গেলে অসুস্থতা দেখা দিতে পারে। যার নাম 'অল্টিটিউড সিকনেস'।

4

তবে কয়েকটি দিকে খেয়াল রাখলেই এই 'অল্টিটিউড সিকনেস' অনেকটা সামলে নেওয়া যেতে পারে।

5

একধাক্কায় অনেকটা উঁচু জায়গায় উঠে যাওয়া উচিত নয়। উচ্চতার সঙ্গে শরীর যাতে ধাতস্থ হতে পারে সেটা বুঝেই সফরসূচি বানানো উচিত।

6

ট্রাভেল ব্যাগে সব সময় একটা ফার্স্ট এড কিট যেন থাকে। কার্বোহাইড্রেট সমৃদ্ধ স্ন্যাকক্স., সানস্ক্রিন, জল ইত্যাদি অতি অবশ্যই থাকতে হবে তাতে।

7

শরীরে জলের অভাব যেন না হয়। কারণ জলাভাব হলে মাথাব্যথা হতে পারে, বাড়তে পারে 'মাউন্টেন সিকনেস।'

8

সমতল থেকে উঁচুতে থাকলে ধূমপান ও মদ্যপান না করাই ভালো। না হলে ফুসফুস থেকে দেহের অন্যত্র অক্সিজেন যাওয়ায় বাধা দেখা দিতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Travel Tips: উচ্চতায় কষ্ট? নিয়মগুলি মানলেই সুস্থ থাকতে পারেন
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন