Fruit Salad: ফ্রুট স্যালাড খেলে ফল পাবেন হাতেনাতে, কীভাবে বানাবেন?
salad
1/7
সুস্থ থাকার অন্যতম উপায় খাবারের তালিকায় প্রচুর ফল। সেক্ষেত্রে ফ্রুট স্যালাড আপনাকে সতেজ রাখবে।
2/7
নানা রকমের ফল দিয়ে তৈরী এই স্যালাড খুবই উপকারী। কলা,আপেল,পেয়ারা,কিউয়ি,ন্যাশপাতি ও বেদানা দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় এই খাবারটি।
3/7
কী কী লাগবে- কলা-গোল গোল স্লাইস করা, পাকা আম-ছোট টুকরো কাটা, তরমুজ-খোসা ছাড়িয়ে ছোট টুকরো কাটা, সবুজ বা কাল আঙুর-অর্ধেক করা, স্ট্রবেরি-অর্ধেক করা চেরি-অর্ধেক করা।
4/7
ড্রেসিংয়ের জন্য, লেবুর রস-১টা লেবুর, লেবুর খোসা গ্রেট করা-১টা লেবুর। চাইলে চিনিও দিতে পারেন।
5/7
মাঝারি আঁচে লেবুর রস, গ্রেট করা লেবুর খোসা একসঙ্গে মেশান। ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না ফুটতে শুরু করছে। ১ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন।
6/7
একটা বড় বাটিতে সব ফল একসঙ্গে দিয়ে ড্রেসিং দিয়ে ভাল করে ফলগুলো মেশান। ফ্রিজে রেখে দিন। সোজা এবং চট করে বানানো যায় এই ফলের স্যালাডটি।
7/7
ফাইবার ও নানা স্বাস্থ্যের গুণে সমৃদ্ধ এই খাবারটি, বাচ্চা হোক বা বুড়ো, সবার জন্যই আদর্শ।
Published at : 01 Nov 2021 11:20 PM (IST)
= 7">