Lifestyle: না বলা কথা, ভুলচুক, জমতে জমতে হয়ে ওঠে পাহাড়, তাতেই পুরুষ সঙ্গীর প্রতি আগ্রহ হারান মেয়েরা
Relationships: পুরুষ সঙ্গীর প্রতি আগ্রহ কেন হারিয়ে ফেলেন মেয়েরা, কোথায় হয় ভুলচুক, জেনে নিন কী বলছেন বিশেষজ্ঞরা।

ছবি: পিক্সাবে।
1/10
সারাদিনের ঝক্কি সামলে নিশ্চিন্তের ঘুম কে না চান! পাশে ভরসাযোগ্য মানুষকে পেলে, কোনও কথাই থাকে না। কিন্তু পাশের মানুষটি সারাক্ষণ কাছে থাকলেও, একাকীত্ব বোধ হয় মাঝে মধ্যে। খোলা আকাশের নিচেও দমবন্ধ হয়ে আসে।
2/10
ব্যস্ততা যত বেড়েছে ইদানীং কালে এমন সমস্যাও দেখা দিয়েছে কমবেশি সব মানুষের জীবনেও। কিন্তু এক সময় পর্যন্ত যেখানে পুরুষরা মুক্ত হতে চাইতেন, বর্তমানে মুক্তির স্বাদ খোঁজেন নারীরা। তাতে প্রিয় মানুষের আগ্রহ কমেছে বলে মনে হতে শুরু করে পুরুষদের।
3/10
কিন্তু কেন এমন ঘটে! যাঁকে ছাড়া এক মুহূর্তও চলত না, সেই পুরুষের প্রতিই কেন আগ্রহ কমে যায় নারীদের। এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন মনোবিদরা।
4/10
শুধু সংসার সামলানোই নয়, আজকাল কমবেশি সব মেয়েরাই কেরিয়ার সচেতন। স্বামী বা প্রেমিকের টাকায় নির্ভর করেন না তাঁরা। বরং নিজেরাই স্বাবলম্বী। চাকরি না করলেও সংসারেই বা ঝক্কি কম কী! তাই কাছের মানুষটির কাছ থেকে সম্মান আশা করেন বইকি!
5/10
কিন্তু সময় পাল্টালেও, নারীকে সম্মান প্রদানের ক্ষেত্রে এখনও অনেকদূর যেতে হবে ভারতীয় সমাজকে। এই সম্মানই সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। যে মুহূর্তে মনে হয়, পুরুষ সঙ্গীর কাছ থেকে যথেষ্ট সম্মান পাচ্ছেন না, তখনই অশনি সঙ্কেত দেখতে পান মেয়েরা। কষ্ট চাপতে চাপতে একসময় আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেন মেয়েরা।
6/10
নিভৃতে হয়ত ভালবাসার বন্ধনে বেঁধে রাখেন তাঁকে। কিন্তু অন্য সময়ে মেজাজ খাপ্পা হয়ে যায়। দুর্ব্যবহার করে ফেলেন তাঁর সঙ্গেও। এই ওঠাপড়া কিন্তু মেয়েদের মনে প্রভাব ফেলে। যে মানুষটিকে ভালবেসেছিলেন, তিনি পাল্টে গিয়েছেন বলে মনে হতে শুরু করে তাঁদের।
7/10
যে কোনও সম্পর্কেরই ভিত্তি হল বিশ্বাস। প্রেম-বিয়ের ক্ষেত্রে তা আরও বেশি করে প্রযোজ্য। একজনকে ভালবাসলে, পরবর্তী কালে অন্য কারও প্রেমে পড়বেন না, তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু নিজের ভাললাগাকে গুরুত্ব দিতে গিয়ে পাশের মানুষটিকে ঠকিয়ে যাওয়া কখনওই কাম্য নয়। মেয়েরা সবসময় চান, পাশের মানুষটি খোলাখুলি কথা বলবেন। কিন্তু পাশে থেকেও কেউ ঠকিয়ে গিয়েছেন, তা কখনও মেনে নিতে পারেন না তাঁরা।
8/10
যতই প্রিয় হোক না কেন, রোজ রোজ মুগের ডাল, পোস্ত-আলুভাজা পাতে পড়লে, এক সময় তাও মুখে রোচে না। সম্পর্কও তেমনই। পরস্পরের সঙ্গে সড়গড় হয়ে যাওয়া মানেই তাতে উত্তেজনা থাকবে না, তা হয় না।
9/10
কাছের মানুষটি আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ, তার জানান দেওয়াও জরুরি। তাই সময় বার করে একসঙ্গে সময় কাটান। রেস্তরাঁয় খান। তাঁর পছন্দ অনুযায়ী উপহার দিয়ে চমকে দিন।
10/10
ব্যস্ততায় সবসময় কথা দিয়েও রাখা যায় না। একবার-দু’বার হলে ভাল, সেটিকে অভ্যাসে পরিণত করবেন না। আপনার উপর বিশ্বাসই হারিয়ে ফেলবেন প্রিয় মানুষটি।
Published at : 09 Oct 2022 11:07 PM (IST)