Lifestyle:বাড়িতে খুদে সদস্য রয়েছে? তা হলে সচেতন হোন পেরেন্টিং নিয়ে
Parenting Plays Crucial Role:বাড়িতে খুদে সদস্য রয়েছে? হাসিখুশি নাকি জেদি, একগুঁয়ে সে? বিশেষজ্ঞরা বলছেন, খুদে সদস্যদের স্বভাব-চরিত্রের অনেকটাই নির্ভর করে মা-বাবা কী ভাবে তাদের বড় করছেন।

বাড়িতে খুদে সদস্য রয়েছে? তা হলে সচেতন হোন পেরেন্টিং নিয়ে
1/8
বাড়িতে খুদে সদস্য রয়েছে? হাসিখুশি নাকি জেদি, একগুঁয়ে সে? বিশেষজ্ঞরা বলছেন, খুদে সদস্যদের স্বভাব-চরিত্রের অনেকটাই নির্ভর করে মা-বাবা কী ভাবে তাদের বড় করছেন।
2/8
সহজ কথায় এর নাম 'পেরেন্টিং।' মনোবিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঠিকঠাক পেরেন্টিং না হলে খুদেরা আত্মবিশ্বাসের অভাবে ভুগতে পারে।
3/8
নিজেকে নিয়ে নানা সন্দেহও তৈরি হতে পারে ছোট্ট মানুষটির মনে।
4/8
ভবিষ্যতেও এই ধরনের পেরেন্টিংয়ের ছাপ থেকে যায়। যে কোনও ধরনের সম্পর্কে অবিশ্বাসী অনুভব করতে পারে তারা।
5/8
অকারণ আগ্রাসন, রাগ এমনকি অপরাধমূলক কাজকর্মের সঙ্গেও জড়িয়ে পড়তে পারে বাড়ির খুদে সদস্যটি।
6/8
মনোযোগের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। সার্বিকভাবে যে কোনও ধরনের শিখনের ক্ষেত্রেই এটি বিপজ্জনক।
7/8
অভিভাবকরা যদি ছোটবেলায় খুদেদের দিকে বিশ্বাসের শক্ত হাত এগিয়ে না দেন, তাহলে বড় হয়েও তাঁরা অন্য কাউকে বিশ্বাস করতে সমস্যায় পড়তে পারেন।
8/8
সহজ কথায় মা-বাবা যা শেখান ও যে ভাবে শেখান, তার ছাপ সহজে চলে যাওয়ার নয়। তাই সেই শেখানোর পদ্ধতি কী হবে, সেটি ভেবে এগোনো দরকার। (ছবি:PIXABAY)
Published at : 02 Mar 2023 04:00 PM (IST)