Lifestyle:চুল পড়ার সমস্যা? কপাল চওড়া হয়ে যাচ্ছে? নিয়মিত এগুলি মেনে দেখুন তো

ABP Ananda   |  15 Oct 2023 06:35 PM (IST)
Lifestyle:চুল পড়ার সমস্যা? কপাল চওড়া হয়ে যাচ্ছে? নিয়মিত এগুলি মেনে দেখুন তো

চুল পড়ার সমস্যা? কপাল চওড়া হয়ে যাচ্ছে? নিয়মিত এগুলি মেনে দেখুন তো

1

চুল পড়ার সমস্যায় ভুগছেন? কপালের আয়তন বেড়েই চলেছে? নারী-পুরুষ নির্বিশেষে এই সমস্যা এখন অনেকের, কার্যত প্রায় ঘরে ঘরে।

2

বয়স, জিনগত সমস্যা, ভুলভাল খাওয়াদাওয়া এবং চুলের ঠিকমতো পরিচর্যা না হলে, এই ধরনের পরিণতি হতে পারে। তাই সময়মতো নিয়মিত কেশ-পরিচর্যা শুরু করা দরকার।

3

দূষণ এবং আবর্জনা 'হেয়ার ফল'-এর অন্যতম কারণ হতে পারে। তাই বাইরে বেরোলে চুল বেঁধে রাখা জরুরি।

4

শ্যাম্পু তো করেন, কিন্তু সেটা যে আপনার চুলের পক্ষে উপযুক্ত সে ব্যাপারে নিশ্চিত? বিশেষজ্ঞদের বক্তব্য, প্যারাবেন এবং সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন। এতে চুলের গোড়া ভাল থাকে, চুল পড়াও নিয়ন্ত্রণে থাকে।

5

নিয়মিত চুলে তেল দিলে 'ফলিকল' স্টিম্যুলেটেড হয়, পরামর্শ দিচ্ছেন অনেকেই। পাশাপাশি চুলের গোড়ায় রক্ত চলাচলও বাড়াতে সাহায্য করে অয়েল ম্যাসাজ।

6

খাবারের মধ্যে কী কী থাকে, সেটিও 'হেয়ার ফল'-এর পরিমাণ নির্ধারণ করে। সাধারণ ভাবে পুষ্টিকর খাবার 'হেয়ার গ্রোথ' -এ সাহায্য করে।

7

ভিটামিন এবং পুষ্টিকর খনিজ পদার্থে সমৃদ্ধ বেরিজ, ড্রাই ফ্রুটস এবং সবুজ শাকসবজি ঘন, স্বাস্থ্যকর চুলের জন্য অত্যন্ত উপকারী, মনে করেন বিশেষজ্ঞরা।

8

তবে এর পরও সমস্যা না কমলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি। কারণ, চুল পড়ার একাধিক কারণ থাকতে পারে।

9

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে জীবনযাপন, খাওয়াদাওয়া এবং চুলের চর্চার কৌশল বদলালেই ফয়দা পাওয়া যায়। তবে তার পরও সুরাহা না হলে ডাক্তারের কাছে যাওয়া দরকার।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Lifestyle:চুল পড়ার সমস্যা? কপাল চওড়া হয়ে যাচ্ছে? নিয়মিত এগুলি মেনে দেখুন তো
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন