Lifestyle: শীতের আমেজে ডেটিং-র ভাবনা!

শীতের আমেজে ডেটিং-র ভাবনা!
মাঝামাঝি পেরিয়ে গেল ডিসেম্বর। আর কদিন বাদে বড়দিন, তার পর বর্ষবরণ। শীতের আমেজ ফের টের পাচ্ছে কলকাতা। ডেটিংয়ের জন্য দুরন্ত সময়।
শীতের মরসুমে কী ভাবে সময় কাটাতে চান বিশেষ মানুষটির সঙ্গে? ডেটিংয়ের সাত-সতেরো রইল এখানে।
'গেম নাইট'। কোনও গেমিং আর্কেডে যেতে পারেন। বা বেরোতে না পারলে বাড়িতেই 'গেমিং কনসোল'- চালু করে দিতে পারেন।।
'বনফায়ার'। শীতের বিকেলে আগুনের ধারে প্রিয়জনের পাশে বসে আড্ডা, দেদার গল্প। এর থেকে ভাল ডেটিং-র ভাবনা কী হতে পারে?
যদি আপনি ও আপনার সঙ্গী খাদ্যরসিক হন, তা হলে রেস্তোঁরা বা ক্যাফে আদর্শ জায়গা।
ফিল্ম দেখতে ভালোবাসলে আরও ভালো। বাড়িতেই ওটিটি ফ্ল্যাটফর্ম ও স্মার্ট টিভি ও পপকর্ন নিয়ে বসে যেতে পারেন।
শীতকাল মানে উদযাপনের সময়। ক্রিসমাসের জন্য কেক তৈরি বা বর্ষবরণের আনন্দকেও তাই ডেট-র মধ্যে সামিল করে নিতে পারেন
উদ্দেশ্য একটাই। ডেটিং মানে একই ধরনের ভাবনাচিন্তা হতে হবে, তা নয়। শীতের আমেজ মাথায় রেখে ডেটিংয়ের পরিকল্পনা করুন। (ছবি: PIXABAY)