Lifestyle: সম্পর্কের মধ্যেও নিজস্বতা? রইল টিপস

সম্পর্কে থেকেও নিজস্বতা রাখতে চান? রইল টিপস
কাছের মানুষটির সঙ্গে সময় কাটাতে ভাল লাগে, তাঁর পছন্দ-অপছন্দ সবসময় মাথায় ঘোরে। কিন্তু এর মধ্যে কোথাও স্বকীয়তা হারিয়ে ফেলছেন না তো?
সম্পর্কের অর্থ ব্যক্তিভেদে হয়তো আলাদা, তবে স্বাতন্ত্র্য বিসর্জন দিয়ে কোনও সম্পর্কেই কি বেশি দিন ভাল থাকা যায়?
কিন্তু এমন পরিস্থিতিতে কী ভাবে নিজের জগৎ, ভাল-লাগা, খারাপ লাগা ধরে রাখবেন? প্রথমত, বন্ধুদের আলাদা পরিসর।
'কমন ফ্রেন্ডস'-র সঙ্গে সময় কাটানো ভাল, কিন্তু আপনার ও আপনার সঙ্গীর কিছুটা বন্ধু-পরিসর যেন আলাদাও থাকে।
বহু ক্ষেত্রে সঙ্গীর ভাল-খারাপের কথা মাথায় রাখতে গিয়ে নিজের চাহিদা, প্রয়োজনগুলি পিছনে চলে যায়। এমন করলে চলবে না। দুটিকেই সমান গুরুত্ব দিতে হবে।
ঘনিষ্ঠতা যতই হোক, প্রয়োজন মতো 'না' বলা জরুরি। সমস্ত সম্পর্কে যেমন সীমারেখা রয়েছে, তেমনই এখানেও সীমারেখা টানা দরকার।
সব সময় 'পার্টনার'-র সঙ্গে সময় কাটাতে হবে, এমন নয়। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় স্রেফ নিজের জন্য বের করে নিন।
এই একান্ত সময়ে নিজের প্যাশন, ভাল লাগাগুলির দিকে নজর দিন। সম্পর্ক মানে নিজেকে হারিয়ে ফেলা নয়। স্বাধীন ও স্বতন্ত্র পরিচয় ধরে রেখে আরও একজনের সঙ্গে এগিয়ে চলা। সে জন্য যা যা করণীয়, করতে হবে।