Lifestyle:বইপড়ার অভ্যাস ফেরাতে চান?
ABP Ananda | 25 Mar 2023 08:21 PM (IST)

বইপড়ার অভ্যাস ফেরাতে চান?
1
মোবাইল, কম্পিউটার বা গেমিং কনসোল! দিনভর স্ক্রিনের সামনে থাকতে গিয়ে বইপড়ার দফারফা?
2
সেই অভ্যাস ফেরাতে হলে কী করবেন? কয়েকটি টিপস মেনে দেখতে পারেন।
3
প্রথমেই একটি TBR তালিকা তৈরি করে ফেলতে পারেন। মানে , To Be Read বইয়ের তালিকা।
4
বহু সময়ে কাছের কোনও বন্ধুর সঙ্গে বইপড়ার আনন্দ ভাগ করে নিতে পারেন।
5
যে কোনও বই পড়া শুরু করলেই যে সব সময় তা উৎসাহ ধরে রাখতে পারবে, তা নয়।
6
একেবারে উৎসাহ না পেলে মাঝপথে কোনও বই ছেড়েও দিতে পারেন।
7
সব কিছুর মতোই বইপড়ার অভ্যাস ফেরাতে হলে সময় মানা জরুরি।
8
প্রত্যেক দিন অন্তত মিনিট পনেরো বই পড়ার জন্য দেওয়া দরকার। ধীরে ধীরে সময়টা বেড়ে যাবেই।