Drinking Water: খাবার খাওয়ার সময় জলপান, কী কী সমস্যা হতে পারে, দেখুন ছবিতে

প্রতীকী ছবি
খাবার খাওয়ার সময় জল খাওয়ার অভ্যাস থাকলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেগুলো কী কী, জেনে নিন।
খাবার খাওয়ার সময় জল খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। খাবার খেতে খেতে জলপান করলে বদহজমের সমস্যা হতে পারে।
যাঁরা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাঁরা খাবার খাওয়ার সময় একেবারেই জল পান করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে।
দেহের ওজন বৃদ্ধির ক্ষেত্রেও একটা কারণ হয়ে দাঁড়াতে পারে এই বদভ্যাস। খাবার খাওয়ার সময় জল একেবারেই এড়িয়ে চলুন।
খাবার খাওয়ার সময় জল খেলে গলায় অসাবধানে খাবার আটকে গেলে বিষম লাগতে পারে। এর থেকে বড়সড় সমস্যা হতে পারে।
বলা হয় খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট আগে জল খেয়ে নিন। আর খাবার খাওয়ার ৩০ মিনিট পরে আবার জল পান করুন।
আমরা খাবার খাই দেহের পুষ্টির জন্য। খাবার খাওয়ার সময় জল খেলে খাদ্যের পুষ্টিগুণ সঠিক ভাবে শরীরে পৌঁছয় না।
দীর্ঘদিন ধরে খাবার খাওয়ার সময় জল খাওয়ার অভ্যাস থাকলে তা অবিলম্বে ত্যাগ করুন। জল দিয়ে খাবার না চিবিয়ে গিলে নেওয়া কখনই উচিত নয়।
সারাদিন নিয়ম করে পরিমাপ মতো জল খান। কিন্তু খাবার সময় জল পানের অভ্যাস এড়িয়ে চলুন।
শরীর সুস্থ রাখতে জল খাওয়া অতি অবশ্যই প্রয়োজন। তবে খাবার খাওয়ার সময় জল না খাওয়াই ভাল।