Orange Benefit: কমলার অবাক করা গুণ, এই রোগেও এত কাজ করে এই লেবু?

ABP Ananda   |  31 Dec 2023 11:14 AM (IST)
Orange Benefit: কমলার অবাক করা গুণ, এই রোগেও এত কাজ করে এই লেবু?

জেনে নেওয়া যাক কমলার কিছু অবাক করা গুণ

1

কমলা খাওয়ার অনেক উপকারিতা। এটি ভিটামিন সি এর অন্যতম উৎস। তাই কমলা খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও মেলে শরীরের নানা উপকার। কমলা আমাদের দেশে সহজলভ্যই বলা চলে। এটি আপনার খাবারের তালিকায় রাখলে সুস্থ থাকা সহজ হবে। ছোট-বড় সবার জন্যই এটি বেশ উপকারী। চলুন জেনে নেওয়া যাক কমলার কিছু অবাক করা গুণ-

2

শীতের সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যায়। নানা রকম ভাইরাসের আক্রমণে এমনটা হতে পারে। তবে এসময় প্রতিদিন কমলা খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

3

কারণ কমলায় থাকে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন বি। এসব পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

4

আমাদের মস্তিষ্ক শক্তিশালী করতে সাহায্য করে উপকারী ফল কমলা। এই ফল নিয়মিত খেলে তা মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে কাজ করে। কমলায় থাকে ফ্লেভনয়েডস যা ব্রেইন ফাংশন ঠিক রাখার পাশাপাশি এবং মনোযোগ বাড়াতে কাজ করে। তাই বড়রা তো খাবেনই, শিশুর পাতেও নিয়মিত রাখতে হবে এই ফল।

5

আগেই বলা হয়েছে, কমলায় থাকে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চোখের ক্ষমতা বাড়াতে কমলার বিশেষভাবে কার্যকরী। নিয়মিত কমলা খেলে তা চোখের সমস্যা সহজে দূর করতে দারুণভাবে সাহায্য করে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন কমলা খাওয়ার অভ্যাস করুন।

6

আমাদের ত্বক ভালো রাখা জরুরি। কারণ সুন্দর ত্বক কেবল বাহ্যিক সৌন্দর্যই প্রকাশ করে না, এটি আপনার সুস্থতারও প্রকাশ করে। তাই খেতে হবে এমন সব খাবার যেগুলো ত্বকের জন্য উপকারী। তেমনই একটি উপকারী খাবার হলো কমলা। এই ফল ত্বকের জন্য বেশ উপকারী। নিয়মিত কমলা খেলে তা ত্বককে ভেতর থেকে ভালো রাখতে কাজ করে। সেইসঙ্গে ত্বকের দাগ-ছোপ দূর করে উজ্জ্বলতা বাড়ায়।

7

হৃদযন্ত্র ভালো রাখার জন্য যত্নশীল হতে হবে আপনাকেই। সেজন্য নিয়মিত খেতে হবে কমলা। কারণ কমলা খেলে তা আপনার হৃদযন্ত্র সুস্থ রাখতে কাজ করবে। যাদের হৃদরোগ রয়েছে, তাদের জন্যও কমলা বেশ উপকারী। হার্টের গুরুতর সমস্যা থেকে বাঁচতে কমলা রাখুন প্রতিদিনের খাবারের তালিকায়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Orange Benefit: কমলার অবাক করা গুণ, এই রোগেও এত কাজ করে এই লেবু?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন