Cholesterol Diet: কোলেস্টেরলের মাত্রা বাড়ছে? ভুলেও এই খাবারগুলো খাবেন না

ABP Ananda   |  26 Feb 2023 05:59 PM (IST)
Cholesterol Diet: কোলেস্টেরলের মাত্রা বাড়ছে? ভুলেও এই খাবারগুলো খাবেন না

কোলেস্টেরল থাকলে খাদ্য তালিকা থেকে বাদ দেবেন কী কী

1

কেক, পেস্ট্রি আইসক্রিম আজই বাদ দিন খাদ্যতালিকা থেকে। এগুলো কোলেস্টরল বাড়িতে দেয়। এছাড়াও ডায়াবেটিসের মতো একাধিক সমস্যা বাড়িয়ে শরীর দুর্বল করে দেয়।

2

পনিরে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব বেশি। বিশেষ করে পনির ফুল ফ্যাট মিল থেকে তৈরি হয়। তাই এটি এড়িয়ে চলাই ভাল। তবে যদি কোলেস্টেরলের মাত্রা বর্ডারলাইনে থাকে সে ক্ষেত্রে অল্প পরিমাণ খাওয়া যেতে পারে। তবে চিকিৎসকরা কোলেস্টেরল বাড়লে দুগ্ধজাত খাবার এড়িয়ে চলারই পরামর্শ দেন।

3

জাঙ্ক ফুড নৈব নৈব চ। জাঙ্ক ফুডের অভ্যাস কোলেস্টেরল বাড়ায়। সুস্থ থাকতে চিপস, কোল্ডড্রিংক, বিরিয়ানি, পিৎজা তাই বন্ধ করতে হবে আজই

4

চকোলেটে প্রচুর পরিমাণে চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে। দুধ এবং সাদা চকোলেটেও উচ্চ মাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা আপনার কোলেস্টেরল বাড়িয়ে দেয়।

5

যাঁদের কোলেস্টেরলের মাত্রা বেশি তাঁদের জন্য তেলে সিঙাড়া, কচুরি বিষের মতোই। অতিরিক্ত তেল কোলেস্টেরল বাড়িয়ে দেয়। তাই খাদ্য তালিকা থেকে এগুলো বাদ দেওয়া দরকার।

6

মাখনে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়, যা শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। খাবারে মাখনের পরিবর্তে অলিভ অয়েল খাওয়া যেতে পারে। তবে তাও পরিমাণ মতো।

7

এই অবস্থায় ক্রিম জাতীয় খাবার ডায়েট থেকে বাদ দেওয়াই ভাল

8

ফুল ফ্যাট দুধ দিয়ে তৈরি ভারী ক্রিমে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ খুব বেশি থাকে। বাজারে পাওয়া হুইপড ক্রিমও ক্ষতিকর। ক্যালরিরও বাড়িয়ে দেয় ক্রিম।

9

কোলেস্টেরল বাদে শরীরে অন্য কোনও রোগ না থাকলে মাসে একবার খুব হালকা রান্না করে রেডমিট খাওয়া যেতে পারে। তবে কোলেস্টেরলের পাশাপাশি যদি সুগার, প্রেশার, হার্টের অসুখ থাকে,তাহলে রেডমিটে একেবারেই না।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Cholesterol Diet: কোলেস্টেরলের মাত্রা বাড়ছে? ভুলেও এই খাবারগুলো খাবেন না
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন