Summer Skin Care Tips: গরমে ত্বকের যত্নে সানস্ক্রিন তো ব্যবহার করবেনই, আর কী কী অতি অবশ্যই করতে হবে?

ABP Ananda   |  06 Mar 2025 05:15 PM (IST)
Summer Skin Care Tips: গরমে ত্বকের যত্নে সানস্ক্রিন তো ব্যবহার করবেনই, আর কী কী অতি অবশ্যই করতে হবে?

ছবি সূত্র- পিক্সেলস

1

ছবি সূত্র- পিক্সেলস। শীতের মতো গরমকালেও সমানভাবে ত্বকের যত্ন প্রয়োজন। শুধু সানস্ক্রিন ব্যবহার করলেই হবে না। গরমের দিনে ত্বকের পরিচর্যায় আর কী কী করতে হবে, সেগুলিও জেনে নিন।

2

ছবি সূত্র- পিক্সেলস। গরমে ত্বকের মূল সমস্যা হল ট্যান। এই সমস্যা এড়াতে সানস্ক্রিনের ব্যবহার ভীষণভাবে জরুরি। এছাড়াও নিয়মিত ত্বকে স্ক্রাব করার প্রয়োজন রয়েছে। ব্যবহার করতে হবে ফেসপ্যাকও।

3

ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের পরিচর্যা করা মানে একগাদা প্রোডাক্ট ব্যবহার করা নয়। ত্বক পরিষ্কার রাখাই মূল লক্ষ্য। নিজের ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নিতে হবে অবশ্যই।

4

ছবি সূত্র- পিক্সেলস। মুখে কখনই সাবান ব্যবহার করবেন না। ফেসওয়াশ ব্যবহার করুন জেল বেসড। তাহলে ত্বক মারাত্মক রুক্ষ-শুষ্ক হবে না। মুখে ফেসওয়াশ দিন বা স্ক্রাব করুন, স্নানের পর সবার আগে ময়শ্চারাইজার কিংবা ক্রিম ব্যবহার করতে হবে।

5

ছবি সূত্র- পিক্সেলস। ত্বক যাতে চিটচিটে না হয়ে যায় তার জন্য জেল বেসড কিংবা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। বাড়ির বাইরে বেরোলে তো বটেই বাড়িতে থাকলেও এবং বিশেষ করে রান্নাঘরে গেলে সানস্ক্রিন বাদ দেওয়া চলবে না কোনওমতেই।

6

ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের যত্ন নেওয়ার সময় অজান্তেই আমরা বেশ কিছু ভুল করে ফেলি যা পরবর্তীকালে ত্বকে একাধিক সমস্যার সৃষ্টি করে। তাই কী কী করবেন না, জেনে নিন।

7

ছবি সূত্র- পিক্সেলস। ত্বক পরিষ্কারের সময় কখনই খুব জোরে জোরে ঘষবেন না। এর ফলে ত্বকের গঠন নষ্ট হয়ে যায়। বলিরেখার সমস্যাও দেখা দিতে পারে।

8

ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের যত্নে যতটা সম্ভব ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করুন। ঘরোয়া উপায়ে নিজেই বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন। এই নিয়মগুলি মেনে চলতে পারলে ত্বকের গঠন ভাল থাকবে।

9

ছবি সূত্র- পিক্সেলস। বাড়ির বাইরে বেরোলে তো বটেই বাড়িতে থাকলেও দিনে অন্তত দু'বার ভালভাবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা জরুরি। নাহলে নোংরা জমে যাবে। ব্রনর সমস্যা বাড়বে।

10

ছবি সূত্র- পিক্সেলস। মুখ ধোয়ার পর সবসময় নরম সুতির গামছা কিংবা তোয়ালে দিয়ে আলতো হাতে চেপে চেপে মুখের জল মুছে নিতে হবে। জোরে ঘষে নয়।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Summer Skin Care Tips: গরমে ত্বকের যত্নে সানস্ক্রিন তো ব্যবহার করবেনই, আর কী কী অতি অবশ্যই করতে হবে?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন