✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Lifestyle: চায়ের কাপে কালো ছোপ? চটজলদি সমাধানে রইল টিপস

abp ananda   |  10 Mar 2022 07:55 AM (IST)
Lifestyle: চায়ের কাপে কালো ছোপ? চটজলদি সমাধানে রইল টিপস

কাপে কালো ছোপ? দূর করবেন কী করে?

1

অতিথি আপ্যায়ন করতে চা-কফির জুড়ি মেলা ভার। কিন্তু সাদা কাপে যদি চা পরিবেশন করতে গিয়ে দেখেন কালো ছোপ ছোপ, মেজাজ বিগরবেই। যদি তাই নয় অতিথির সামনেও অপ্রস্তুতে পড়তে হতে পারে।

2

তবে সাদা কাপ থেকে এই দাগ দূর করা কিন্তু কঠিন কাজ নয়। বাড়িতে থাকা কয়েকটা সাধারণ জিনিস দিয়ে আপনি চটজলদি এই সাদা কাপে কালো চায়ের দাগ তুলে ফেলতে পারেন আপনিও।

3

কালো দাগ তোলার সহজ পদ্ধতি রয়েছে কয়েকটি। যেমন- গরম জলের মধ্যে এক চামচ ডিশ ওয়াশ সোপ, এক চামচ ভিনিগার এবং এক চামচ বেকিং সোডা ও এক চামচ লেবুর রস নিয়ে পরিষ্কার করা যায়।

4

ছোপ দূর করতে গরম জলের মধ্যে চায়ের কাপগুলি অন্তত আধ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। তারপর পুরনো কোনো টুথব্রাশ দিয়ে দাগ তোলা যায়।

5

গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই দেখবেন একেবারে সাদা কাপ একেবারে নতুনের মতো ঝকঝকে।

6

হাফ চামচ পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিয়ে কাপে লাগিয়ে রেখে এরপর হালকা গরম জলে কাপটি ধুলেই গায়েব হয় দাগ।

7

অনেকেই লিকার চা খাওয়ার পর জলে ধুয়ে রেখে দেন। এমন কখনো করা উচিত নয়। সেক্ষেত্রে দাগ থেকে যায়। বরং সব সময় সাবান দিয়ে ধুতে হবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Lifestyle: চায়ের কাপে কালো ছোপ? চটজলদি সমাধানে রইল টিপস
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.