Conjunctivitis Prevention Tips: ঋতু পরিবর্তনের সময়ই ঝুঁকি বেশি, কনজাঙ্কটিভাইটিস এড়ান এই উপায়ে…

ছবি: ফ্রিপিক।
ঋতুবদলের সঙ্গেই রোগভোগ বাসা বাঁধে শরীরে। এই সময় কনজাঙ্কটিভাইটিসে আক্রান্ত হন অনেকেই।
একটু সতর্ক হলেই কিন্তু কনজাঙ্কটিভাইটিস বা ‘জয় বাংলা’ এড়ানো সম্ভব। বিশেষ করে ঋতুবদলের সময় সতর্ক হওয়া জরুরি।
পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া সবচেয়ে জরুরি। ঘন ঘন হাত ধোয়া অভ্যাস করুন। যখন তখন চোখে হাত দেবেন না।
চোখে বেশি মেকআপ করার আগে সাবধানী হোন। বিশেষ করে কনজাঙ্কটিভাইটিস যদি হয়ে থাকে, সেক্ষেত্রে চোখে মেকআপ না ছোঁয়ানোই উচিত।
নির্দিষ্ট সময় পর পর বিছানার চাদর এবং তোয়ালে বা গামছা পাল্টানো উচিত। উষ্ণ গরম জলে সেগুলি কাচুন, এতে ব্যাকটিরিয়া থাকবে না।
নিজের ব্যক্তিগত জিনিসপত্র, সাজগোজের সরঞ্জাম, অন্যের সঙ্গে শেয়ার না করাই শ্রেয়। এতে সংক্রমণের ঝুঁকি কমে।
সংক্রমণ যদি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে পরিষ্কার কাপড় ঈষদুষ্ণ জলে ভিজিয়ে চোখের পাতার উপর প্রেস করতে পারেন। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
শুধু রোদ থেকে বাঁচতে নয়, সংক্রমণ, অ্যালার্জি এবং সর্বোপরি দূষণ থেকে বাঁচতে সানগ্লাস পরেই বাড়ি থেকে বেরোন।
ঋতুবদলের সময়, বিশেষ করে বর্ষার সময় কনজাঙ্কটিভাইটিসের সংক্রমণ বেশি দেখা যায়। তাই এই সময় সতর্ক থাকা জরুরি।
তবে নিজে নিজে কনজাঙ্কটিভাইটিসের চিকিৎসা করতে যাবেন না। বিশেষজ্ঞের পরামর্শ নিন অবশ্যই। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।