Waking Up with Sweats: মাঝরাতে ঘুম ভেঙে ঘেমেনেয়ে একসা? কারণ হতে পারে গুরুতর

ABP Ananda   |  15 Feb 2025 08:11 AM (IST)
Waking Up with Sweats: মাঝরাতে ঘুম ভেঙে ঘেমেনেয়ে একসা? কারণ হতে পারে গুরুতর

ছবি: ফ্রিপিক।

1

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। বুঝতে পারি ঘেমেনেয়ে একসা। অনেকেরই এমন অভিজ্ঞতা হয়।

2

মাঝরাতে এমন হওয়ার নেপথ্যে কিছু কারণ রয়েছে, কিছু শারীরিক, কিছু পরিবেশগত।

3

গরমে ঘেমেনেয়ে একসা অবস্থা হতে পারে। আবার শীতে ভারী কিছু গায়ে চাপালেও এমন হয়। শরীর অতিরিক্ত গরম হয়ে যায়।

4

পাশাপাশি, সিন্থেটিক, পলিয়েস্টার বা নাইলনের পোশাক পরে ঘুমালেও এমন হতে পারে। চেষ্টা করুন সুতির কাপড় পরার।

5

হরমোনের পরিবর্তন ঘটলেও মাঝরাতে ঘেমেনেয়ে একসা হতে পারেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেলে, এমন হয়।

6

হাইপারথাইরয়েডিজম থাকলে সমস্যায় পড়তে হয়। শরীরে ঘাম বাড়ে। অতিরিক্ত ঘামের ফলেও ঘুম ভেঙে যায় রাতে।

7

ভাইরাল সংক্রমণ, ফ্লু থেকেও এমন হতে পারে। এক্ষেত্রে ওঠাপড়া করে শরীরের তাপমাত্রা।

8

মানসিক চাপ, দুশ্চিন্তা থেকেও এমন হতে পারে। অ্যাড্রিনালিন হরমোের নিঃসরণ বাড়ে। তাতেই ঘাম হয়।

9

কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও মাধরাতে ঘামতে পারেন। অ্যান্ডিডিপ্রেসেন্টস, ডায়বিটিস, স্টেরয়েডের ক্ষেত্রে হতে পারে।

10

অনেকে স্লিপ অ্যাপনিয়ায় ভোগেন। সেক্ষেত্রে শ্বাসনালি বন্ধ হয়ে ঘমে ব্যাঘাত ঘটে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে ঘাম হয়।

11

মদ্যপানের অভ্যেস থাকলে, মশলাদার খাবার খেলেও এই সমস্যা হতে পারে। কিন্তু প্রায়শই হতে থাকলে বুঝতে হবে গুরুতর কারণ রয়েছে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Waking Up with Sweats: মাঝরাতে ঘুম ভেঙে ঘেমেনেয়ে একসা? কারণ হতে পারে গুরুতর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন