✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Weight Loss: দ্রুত ওজন কমাতে চান ? ৯ ভুল ভুলেও নয়

ABP Ananda   |  10 Feb 2024 05:39 PM (IST)
Weight Loss: দ্রুত ওজন কমাতে চান ? ৯ ভুল ভুলেও নয়

(ছবি সৌজন্য - ফ্রিপিক)

1

অনেকেই দ্রুত ওজন কমাতে চেষ্টা করেন। আর সেই করতে গিয়েই বেশ কিছু ভুল করে বসেন। ওজন কমানোর আগে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

2

মনমেজাজ বিগড়ে যেতে পারে - ওজন কমাতে শুরু করেছেন। কঠিন ডায়েট মেনে চলছেন। এই সময় কিন্তু মনমেজাজ বিগড়েও যেতে পারে। সেটা খেয়াল রাখুন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

3

অপুষ্টি - ডায়েটের চক্করে পড়ে অনেকরকম খাবারই এড়াতে শুরু করেন অনেকে। এতে শরীর জরুরি উপাদানের পরিমাণ কমে যেতে পারে। যা থেকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

4

প্রোটিনে পুরো ভরসা নয় - কার্ব কমিয়ে অনেকে প্রোটিন ও ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেন। প্রোটিন পুরো ভরসা করবেন না। কিডনির বিপদ হতে পারে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

5

পেশির ক্ষয় - ওজন কমাতে গিয়ে অনেকেই বেশি ওজন কমিয়ে ফেলেন। এক্ষেত্রে প্রভাব পড়ে পেশির ওপর। পেশি ক্ষয়ে যেতে পারে। যা মোটেই কাম্য নয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

6

তাড়াহুড়ো - খুব তাড়াহুড়ো করে কোনও কাজই হয় না। ওজন কমানোও সম্ভব নয়। তাই এক বা দুইমাসের মধ্যে ১০ কেজি ওজন ঝরিয়ে ফেলব, এমন লক্ষ্য ঠিক না করাই ভাল।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

7

অধৈর্য - ওজন কমানোর সংকল্প অনেকেই নেন। কিন্তু ধৈর্যও হারিয়ে ফেলেন অনেকে। তাই ধৈর্য ধরাও প্র্যাকটিস করতে হবে। একদিনে হবে না, কিন্তু একদিন হবে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

8

কঠিন ডায়েট - অনেকেই ওবেসিটিতে ভোগেন। কাল থেকে সব খাবার খাওয়া ছেড়ে দেব। এরকম ভাবলে তা মেনে চলা কঠিন হয়ে পড়ে। তাই ওজন কমাতে ধাপে ধাপে এগোন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

9

কার্ব ভুলে যাওয়া - ওজন কমাতে গিয়ে অনেকেই খাবার থেকে কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ে দেন। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ কার্বই আমাদের শরীরে মূল শক্তি জোগায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)

10

ইটিং ডিসঅর্ডার - দ্রুত ওজন কমাতে গিয়ে এই সমস্যা প্রায়ই দেখা যায়। অনেক দিন না খাওয়ার পর যা মন চায়, তাই খেতে শুরু করেন অনেকে। একে ইটিং ডিসঅর্ডার বলা হয়। (ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।ছবি সৌজন্য - ফ্রিপিক)

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Weight Loss: দ্রুত ওজন কমাতে চান ? ৯ ভুল ভুলেও নয়
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.