Weight Loss Tips: ওজন কমানোর সফরে খেয়াল রাখুন কয়েকটি সাধারণ বিষয়, ফল পাবেন হাতেনাতে

ABP Ananda   |  27 Dec 2025 02:48 PM (IST)
Weight Loss Tips: ওজন কমানোর সফরে খেয়াল রাখুন কয়েকটি সাধারণ বিষয়, ফল পাবেন হাতেনাতে

ছবি সূত্র- পিক্সেলস

1

ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমানোর জন্য প্রচুর কসরত করছেন? তাহলে কয়েকটি বিষয় খেয়াল রাখুন। অজান্তে হওয়া কিছু ভুলের জন্য নাহলে বাড়বে সমস্যা।

2

ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে চাইলে শরীরচর্চার পাশপাশি অবশ্যই নজর দিতে হবে খাওয়া-দাওয়ার দিকেও। অনেকক্ষণ খালি পেটে থাকা চলবে না।

3

ছবি সূত্র- পিক্সেলস। মেদ ঝরানোর জন্য একটা নিয়ম মেনে চলা জরুরি। বারে বারে অল্প পরিমাণে খাবার খেতে হবে। একসঙ্গে অনেকটা পরিমাণে খাবার খাওয়া উচিত নয়।

4

ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে চাইলে নিয়মিত শরীরচর্চা করতে হবে। দিনে অন্তত ৩০ মিনিট ওয়ার্ক আউট করা জরুরি। আর নিয়মিত করতে হবে এই শরীরচর্চা।

5

ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে চাইলে ডিনার সেরে নিন সন্ধের মধ্যে। এমনিতেও বেশি রাত করে খেলে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়া সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল।

6

ছবি সূত্র- পিক্সেলস। খুব প্রয়োজন না হলে চেষ্টা করুন বেশি রাত না জাগার। কারণ রাতে বেশি জাগলে খিদে পাবেই। আর সেই খাইখাই ভাব থেকে হাবিজাবি খাওয়া হবে, যা ওজন বাড়িয়ে দেয়।

7

ছবি সূত্র- পিক্সেলস। তেল, মশলা যুক্ত খাবার, ভাজাভুজি, স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড - এগুলি এড়িয়ে চলতে পারলেই ওজন অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। রোজের মেনুতে রাখুন বাড়ির সাধারণ খাবার।

8

ছবি সূত্র- পিক্সেলস। দৈনন্দিন জীবনে চিনির পরিমাণ কমান। প্রথমে কমানো শুরু করুন। তারপর একেবারে বন্ধ করুন। চিনি খাওয়ার অভ্যাস বাদ দিলে ওজন অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

9

ছবি সূত্র- পিক্সেলস। তবে ওজন কমানোর জন্য কখনই ক্র্যাশ ডায়েট করবেন না। মানে হঠাৎ করে সব খাওয়া বন্ধ করে দেবেন না। এর ফলে শরীরে একাধিক জিনিসের ঘাটতি হতে পারে।

10

ছবি সূত্র- পিক্সেলস। মেদ ঝরানোর জন্য শরীরচর্চা করুন রোজ। তবে নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা করতে যাবেন না। এর ফলে হিতে বিপরীত হতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল-এর
  • Weight Loss Tips: ওজন কমানোর সফরে খেয়াল রাখুন কয়েকটি সাধারণ বিষয়, ফল পাবেন হাতেনাতে
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন