Post-Workout Meals: জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন, তার পর সঠিক খাবার খাচ্ছেন তো!

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  04 Jun 2022 03:14 PM (IST)
Post-Workout Meals: জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন, তার পর সঠিক খাবার খাচ্ছেন তো!

ছবি: পিক্সাবে।

1

ওজন কমাতেই চান বা ফিট থাকার প্রচেষ্টা, শুধু জিমে গিয়ে ঘাম ঝরালেই হবে না। জিম থেকে ফিরে সুস্থ খাবার খেতে হবে। নইলে বৃথা যাবে পরিশ্রম।

2

তবে জিম থেকে ফিরে সঙ্গে সঙ্গে খেতে যাবেন না। ৩০ থেকে ৪৫ মিনিট সময় নিন। তার পর কী কী খেতে পারেন দেখে নিন।

3

জিম থেকে ফিরে খিদে পেলে খেতে পারেন ড্রাইফ্রুটস এবং তাজা ফলের রস। এতে শরীরে শর্করা, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের জোগান মেলে।

4

দইয়ে প্রচুর পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট থাকে। তার সঙ্গে মিশিয়ে নিন স্ট্রবেরি বা ওই জাতীয় কোনও ফল, যাতে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের জোগান থাকে।

5

অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ ফল বা সবজির স্মুদি খেতে পারেন। শরীরচর্চার সময় ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তোলার উপযোগী। প্রোটিন পেশির মজবুত করে।

6

সেদ্ধ খান, বা অর্ধেক সেদ্ধ, অথবা পোচ, ডিম প্রোটিনের জোগান দেয়। টোস্ট এবং ডিমও তাই খেতে পারেন।

7

জিম থেকে ফিরে খেতে পারেন দুধ। তার সঙ্গে মিশিয়ে নিন চকোলেট। পেশির যন্ত্রণা দূর হয়।

8

জিম থেকে ফেরার কয়েক ঘণ্টা পর ভারী খাবার খেতে পারেন। সে ক্ষেত্রে টমেটো, অ্যাভোক্যাডো বা বাড়িতে মজুত সবজি দিয়ে বানিয়ে নিন স্যান্ডউইচ।

9

চাইলে চিজ অমলেটও বানিয়ে নিতে পারেন। তার সঙ্গে হোলগ্রেইন টোস্ট খাওয়া চলে।

10

তাজা শাক-সবজি সতে করে, তার মধ্যে পনিরের টুকরো খেতে পারেন। সঙ্গে রাখতে পারেন ব্রাউন রাইস।

  • হোম
  • ফটো গ্যালারি
  • লাইফস্টাইল
  • Post-Workout Meals: জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন, তার পর সঠিক খাবার খাচ্ছেন তো!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন