✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  06 Mar 2020 06:51 AM (IST)
দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
1

মামলার ব্যাপারে খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে রাগ থাকবে। কারও কাছ থেকে খুব ভাল উপহার পেতে পারেন।

2

আজ অযথা খরচ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। উচ্চ এবং প্রাথমিক বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে খুব বুঝে কথা বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।

3

চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ ভাল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক উদ্বেগ কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আজ আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

4

আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা আছে। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বাইরের কারও জন্য খরচ বাড়তে পারে।

5

প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। বিপদে মাথা ঠান্ডা রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে গিয়ে মানসিক শান্তি।

6

কর্মচারী নিয়ে বিবাদ বাধতে পারে। যানবাহনে ওঠা-নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

7

সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনও কথায় অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগি ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরু জনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

8

কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

9

কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তির আশঙ্কা। আর্থিক কোনও সুবিধা পেতে পারেন আজ। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

10

কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, আঘাত লাগতে পারে। বিয়ের কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব ভাল। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কাজের জায়গায় সুনাম বাড়বে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।

11

কোনও রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি আসতে পারে। প্রাথমিক স্তরের পড়াশোনার জন্য সময়টা খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভাল কোনও খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বাড়বে।

12

আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হতে পারে। কর্মে বদলির সম্ভাবনায় মানসিক চাপ বোধ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শে কেটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে ঝঞ্ঝাট। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.