✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  14 Feb 2020 06:45 AM (IST)
দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
1

বাজে সঙ্গ থেকে সাবধান থাকুন। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানের ভাল কাজের জন্য গর্ব হবে। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। প্রেমে অশান্তি বাড়তে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বেড়াতে যাওয়া বন্ধ হতে পারে।

2

গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে। আত্মীয় নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য বিপদ বাড়তে পরে। আগুন থেকে বিপদের আশঙ্কা। তর্ক থেকে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা হওয়ার আশঙ্কা আছে। বাবা-মায়ের শরীরের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে।

3

কোথাও বেড়াতে যাওয়ার জন্য খরচ বাড়তে পারে। কোনও উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন। সন্তানদের জন্য উদ্বেগ বাড়তে পারে। কর্মস্থানে ব্যস্ত থাকার জন্য শরীরে কষ্ট। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বাড়বে। কোনও নতুন কাজের জন্য সুনাম আসতে পারে। ব্যবসায় সদবুদ্ধির জন্য আয়। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সম্ভাবনা। তর্ক থেকে সাবধান থাকুন।

4

আজ বাড়িতে চুরি নিয়ে সাবধান থাকুন। স্ত্রীর সঙ্গে বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে। শরীরে সমস্যার জন্য কাজে অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। বাবার শরীরের জন্য খরচ বাড়বে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। শরীরে রোগের জন্য মানসিক চাপ। ব্যবসায় অশান্তি বাড়তে পারে। দূরের কোনও আত্মীয়ের খবর আসবে। প্রেমে অশান্তি বাড়বে। পেটের সমস্যা থেকে কষ্ট বাড়বে।

5

খরচ অতিরিক্ত বাড়তে পারে। আজ কোনও দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সাধু সেবার জন্য শান্তি। শত্রুর জন্য ভয় বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়বে। কর্মস্থানে সম্মান বাড়তে পারে। বাবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। বাড়তি অতিরিক্ত খরচ হতে পারে। প্রিয় জনের জন্য মানসিক কষ্ট। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়বে।

6

সকাল থেকে বাতের যন্ত্রণা বাড়তে পারে। আজ খুব ভাল যোগাযোগ আসতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি পরিশ্রম করতে হবে না। বিবাহিত জীবন সুখের মধ্যে দিয়ে কাটতে পারে। ব্যবসায় আজ একটু চাপ বাড়তে পারে। বাজে বুদ্ধির জন্য কোনও কাজে খুঁত হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মানসিক কষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ বাড়লেও সঙ্গে চিন্তাও বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে আলোচনা থেকে লাভ।

7

আজ গড়ি একটু সাবধানে চালান। অর্শ জাতীয় কোনও রোগ বাড়তে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বাড়বে। সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ার জন্য আনন্দ।

8

রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন। অশান্তি থেকে সাবধান থাকুন। খরচ বাড়তে পারে। ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয় জনের থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে খরচ। দূরে কোনও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।

9

অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বাড়বে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে অশান্তি বাড়বে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বাড়িতে কোনও খরচ বেড়ে যাওয়ার জন্য মাথা গরম হবে।

10

শরীরের জন্য খরচ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের জন্য অযথা ব্যয় হতে পারে। কাউকে কুকথা বলবার জন্য দুঃখ পাবেন। লিভারের সমস্যা বাড়তে পারে। বাড়িতে প্রিয় জনের খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে। সমাজে কোনও কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বাড়বে। ভুল কথার জন্য বিবাদের আশঙ্কা।

11

কোনও কাজের জন্য প্রচুর বল প্রয়োগ করতে হবে। সমাজে ভাল সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। যাঁরা গান বাজনা নিয়ে কাজ করেন তাঁদের জন্য ভাল সময়। রক্তচাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

12

কাজের ব্যাপারে চাপ বাড়তে পারে। শরীরে সমস্যা হওয়ার জন্য কাজে ক্ষতির আশঙ্কা আছে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময়। ব্যবসায় অশান্তি থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মতে কিছু করবার জন্য বাড়িতে অশান্তি বাড়বে। ভাল চাকরির সুযোগ কাজে লাগান। আজ মনের মতো আয় বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.