✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  20 Feb 2020 06:41 AM (IST)
দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
1

সকাল থেকে মনে অবসাদ আসতে পারে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন। দুপুরের পরে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। রাগ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।

2

আজ সকালের দিকটা একটু ভাল ভাবে চলতে পারে। তবে সন্ধ্যার পরে অশান্তি থেকে সাবধান থাকুন। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পরে। ভুল কোনও কাজ আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিকটা একটু খারাপ থাকবে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

3

পড়াশোনার খুব ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের চাপে সংসারে অশান্তি। প্রাথমিক বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ হতে হতেও বেঁচে যাবেন। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও খরচ থাকবে প্রচুর। প্রেমে সাফল্য থাকবে। কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।

4

আপনার ব্যবহার একটু ভাল করবার চেষ্টা করুন। আজ ব্যবসায় চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ব্যাপারে আজ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে না। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

5

পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে। বাইরের কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁদের শুভ কাজে দেরি আছে। চোখের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটতে দেরি আছে।

6

ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা। ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। মাত্রাছাড়া কথা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। শিক্ষকদের জন্য সময়টা খুব ভাল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও বেড়াতে যাওয়ার পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ।

7

সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। চুরির জন্য আর্থিক ক্ষতির আশঙ্কা। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। উপার্জন নিয়ে মনে প্রচুর ক্লেশ বা অশান্তি থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ। সংসারে সুখ ফিরতে দেরি হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে ওঠানামা খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে আজ।

8

আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে না। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। রক্তপাত থেকে সাবধান থাকুন।

9

প্রেমের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ আছে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় পরিশ্রম থাকবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখ। অতিরিক্ত মানসিক চাপের জন্য রক্তচাপ বাড়তে পারে।

10

ব্যবসার ব্যাপারে কোনও বাজে খবর আসতে পারে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার ভাল লাগবে। মাত্রা ছাড়ানো আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা থাকবে। বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। আজ কাউকে পরামর্শ না দেওয়াই ভাল।

11

আজ কারও কাছে অপদস্থ হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা থেকে মুক্তি মিলবে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি। দ্বিতীয় ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি হতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় কর্মস্থানে অশান্তি।

12

নতুন বাড়ি তৈরির পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বাড়ির কোনও ব্যাপারে গুরুজনের সঙ্গে তর্ক। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। আজ কোনও বিষয়ে জেদ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। বাবার শারীরিক অবস্থার অবনতি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.