✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  12 Mar 2020 06:57 AM (IST)
দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
1

পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসার দিকে দেখা দিতে পারে মন্দা। বিবাহের ব্যাপারে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকেলের দিকে শুভ পরিবর্তন। বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমে অশান্তি বিচ্ছেদ আনতে পারে। চাকরির জায়গায় কাজের চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে নতুন কোনও সুযোগ আসতে পারে। কোমরে আঘাত লাগতে পারে।

2

বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে। একটু সাবধান থাকা দরকার। কোনও ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে কাজের নৈপুণ্যের জন্য সুনাম। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। আজ জলপথে ভ্রমণ ভাল হবে না, বিপদ ডেকে আনতে পারে। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি। বাড়তি আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময়।

3

উচ্চাভিলাষী কোনও মহিলার চক্রান্তে পড়ে অর্থ ব্যয়। মধুর ভাষণের জন্য শ্রোতাদের মন জয়। দাম্পত্য কলহের অবসান। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আজ বাড়িতে মাঙ্গলিক কোনও কাজের আলোচনা হতে পারে। সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা হওয়ার সম্ভাবনা। চলাফেরায় বাড়তি সতর্কতা। সুযোগসন্ধানী লোকদের থেকে দূরে থাকুন। পেটের সমস্যা বাড়তে পারে।

4

সকালের দিকে কোনও কাজের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। আজ কর্মস্থানে আপনার কোনও গুপ্ত শত্রু হতে পারে। আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন। শেয়ারে বাড়তি টাকা না বিনিয়োগ করাই শ্রেয়। আজ ভাই-ভাই মনোমালিন্য। আপনার বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে কোনও জটিলতা তৈরি হতে পারে। খুবই কাছে কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে। দামি কোনও কিছু হারিয়ে যেতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন।

5

চাকরির জায়গায় আজ শত্রু সম্পর্কের কেউ হঠাৎই মিত্র হয়ে যেতে পারেন। প্রতিবেশীর চিকিৎসার জন্য সময় ব্যয়। নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন। কর্মস্থানে আপনি কারও কুটিলতার শিকার হতে পারেন। সৃষ্টিশীল কোনও কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারে। ব্যাঙ্কের ঋণ আজ মঞ্জুর হয়ে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা।

6

শিক্ষাগত যোগ্যতার কারণে ভাল কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে ঝামেলা তৈরি হতে পারে। সামাজিক কোনও কাজে আসতে পারে বাধা। আজ খেলাধুলোয় আপনি বেশি দূর এগোতে পারবেন না। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধে পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা। শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা।

7

আজকের দিনটা ভাল-খারাপ মিশিয়ে যাবে। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ, জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কাজের চাপ। আজ কোনও জটিল ব্যাধি থেকে মুক্তি। নানা অশান্তির ভিতরে দিনটি কাটবে। ধর্মের ব্যাপারে অর্থ সাহায্য। সম্পত্তি নিয়ে আইনের সাহায্যে নেওয়ার প্রয়োজন হতে পারে। শিল্পীদের জন্য সময় খুব ভাল।

8

প্রেমের ব্যাপারে মনে অবসাদ বাড়তে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কাজটা সেরে ফেলুন। পেটে কোনও সমস্যা হতে পারে। আজ সারা দিন আনন্দের ভিতর দিয়ে কাটতে পারে। বাড়িতে একটা মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ। আজ কোনও কঠিন সমস্যার সমাধান হতে পারে। বাবার শরীরের জন্য চিন্তা বাড়বে।

9

আজ অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন। সংসার সম্পর্কিত মানসিক কষ্ট। নিজের বাক্‌পটুতায় শত্রুর মন জয়। নতুন কাজের পরিকল্পনা হতে পারে। আজ শারীরিক কারণে অর্থ ব্যয় হতে পারে। তৃতীয় কেউ প্রেমের সম্পর্ক ভেঙে দিতে পারে। আজ প্রশাসনিক কাজে উন্নতির যোগ। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। মায়ের সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ বাধতে পারে।

10

কোনও অসাধু মহিলার থেকে সাবধান থাকা দরকার। নতুন কোনও কাজের দিকে ঝোঁক বৃদ্ধি। আপনার কোনও হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায়িক চিন্তা থেকে মুক্তি। আপনি আজ মানুষের কাছে ভাল গুরুত্ব পাবেন। শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। প্রিয়জনের কোনও খবর না পাওয়ার জন্য মন খারাপ। ব্যবসার দিকে উন্নতির যোগ। পায়ের যন্ত্রণা বাড়তে পারে।

11

আজ কর্মের ব্যাপারে মনে কোনও অবসাদ আসতে পারে। ব্যবসায়িক কারণে বাধতে পারে অশান্তি। বুকের কোনও সমস্যা বৃদ্ধি। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা। পড়াশোনার জন্য দূরে ভ্রমণ। যে কোনও দিক থেকে অর্থ আসতে পারে। প্রেমের ব্যাপারে মানসিক আনন্দ। আত্মীয়ের সঙ্গে কোনও বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। বিদেশে থাকা কোনও বন্ধুর খবর আসতে পারে।

12

বাড়িতে গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মামলা মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝমেলা মিটে যেতে পারে। আজ কাজে বিশেষ একটা মন থাকবে না। হঠকারিতা কোনও কিছুতেই না করা ভাল। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসার দিকে চাপ বৃদ্ধি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.