✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

কন্যারাশিতে আজ ভ্রমণে বাধা আসতে পারে, নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে, কী বলছে আপনার ভাগ্য? জানতে দেখুন রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  07 Apr 2020 06:56 AM (IST)
কন্যারাশিতে আজ ভ্রমণে বাধা আসতে পারে, নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে, কী বলছে আপনার ভাগ্য? জানতে দেখুন রাশিফল
1

ভ্রমণে বাধা আসতে পারে। নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে। প্রেমে একাকিত্ব আসতে পারে। তবে বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়বে। আজ একটু বুঝে বন্ধুর সঙ্গে মেলামেশা করুন, বিবাদ হতে পারে। কোনও কাজের দ্বারা আজ মহান হতে পারবেন। সাধু সেবার জন্য আনন্দ বাড়বে। ভাই বা বোনে সঙ্গে সমস্যা বাড়তে পারে। ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে।

2

কোনও কাজ নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ ভাল হবে না। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। আর্থিক চাপ বাড়বে। সঞ্চয় কম হবে। আইনি কাজের জন্য মানসিক চাপ আসতে পারে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হবে। ব্যবসায় উন্নতির পথে বাধা আসবে। বিয়ের ব্যাপারে খরচ বাড়তে পারে। সন্তানের নিয়ে চিন্তা থাকবে। পুরনো কোনও কাজ করে ফেলতে পারেন।

3

গাড়িচালকদের জন্য ভাল সময়। প্রযুক্তিবিদদের জন্য আজকের দিনটি শুভ। আজ বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ। উপকারের বিনিময়ে অপমানিত হওয়ার আশঙ্কা। ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধিনাশের আশঙ্কা। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় চিন্তা বাড়বে। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি। পুরনো রোগ ফেলে না রেখে নিজের শরিরের দিকে নজর দিন। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

4

আজ কোনও অশান্তি হাতাহাতি পর্যন্ত যেতে পারে। হঠাৎ চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরু জনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আজ কারও সমালোচনায় না যাওয়াই ভাল, অশান্তি বাধতে পারে। শত্রুর প্রস্তাবে সারা দিতে পারেন, উপকার পাবেন। আর্থিক দিক ভাল মন্দ মিশিয়ে কাটবে। টনসিলের সমস্যায় ভোগান্তি। পড়াশোনার জন্য একটু চাপ বাড়তে পারে।

5

গুরুদেবের সঙ্গে থাকার জন্য মন ভাল থাকবে। বাকপটুতায় প্রভুত্ব বিস্তার হতে পারে। প্রচুর উদ্দমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত। শৌখিনতার জন্য খরচ হতে পারে। আইন সংক্রান্ত ঝামেলা থাকবে। আজ পুরনো রাগ থেকে মুক্তি পেতে পারেন। নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় উন্নতি। আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে।

6

সকাল থেকে কোনও অশুভ সঙ্কেত দেখতে পাবেন। সংসারে নতুন কেউ আসায় দায়িত্ব বাড়বে। প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদের আশঙ্কা। মাঙ্গলিক কাজের জন্য খরচ হতে পারে। আজ সারা দিন খুব পরিশ্রম সত্ত্বেও সঞ্চয় খুব একটা হবে না। প্রেমে ঝগড়া মিটে গিয়ে ফের সুখের সময়। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার আশঙ্কা। গুরু জনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি। আইন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। বাবার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে।

7

আজ সারা দিন ভাল মন্দ মিশিয়ে থাকতে পারে। প্রিয় জনের কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও সমস্যায় সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। বাবার সঙ্গে তর্ক বাধবে। ভাল কাজ করেও বদনাম জুটতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। আর্থিক ক্ষতি হতে পারে। শারীরিক অসুবিধা হতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে।

8

আজ আপনাকে কোনও ভুলের জন্য ক্ষমা চাইতে হতে পারে। বন্ধুর কাছ থেকে ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে। কোনও বড় কারণে আর্থিক ক্ষতির যোগ আছে। ধর্মে আগ্রহ বাড়তে পারে। পেটে যন্ত্রণা বাড়বে। ব্যবসায় নতুন কিছু ভাবনা। স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে।

9

পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। সপরিবারে বায়ুপথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। আজ আপনাকে সারা দিন সন্দেহজনক অবস্থায় কাটাতে হতে পারে। আর্থিক দিক ভালই দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তি।

10

সকালের দিকে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কোনও কারণে সংসারের কাজে অনিহা আসতে পারে। প্রতিবেশীর শত্রুতা বাড়তে পারে। বন্ধুর থেকে সাহায্য পাবেন। বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে চিন্তা। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগার আশঙ্কা আছে। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসায় শুভ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ফাটকা থেকে আয় হতে পারে। বাবার সঙ্গে অশান্তির আশঙ্কা। অফিসে ঝামেলা বাধকে পারে।

11

সকাল থেকে অতিরিক্ত কাজের চাপের জন্য মন খুব চঞ্চল থাকতে পারে। আজ একটু সাবধানে থাকা দরকার, সম্মান নষ্ট হওয়ার আশঙ্ক আছে। কারও উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। আজ আত্মীয়রা শত্রুতা করতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে। সামাজিক সম্মান বাড়তে পারে। গঠনমূলক কাজে সাফল্য আসবে। ব্যবসায় ভাল-মন্দ দুই-ই থাকতে পারে।

12

অতিরিক্ত লোভ আজ বিপদ ডেকে আনতে পারে। আজ নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে। রাস্তাঘাটে কোনও দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান থাকুন। কারও বিরোধিতা করবেন না। আজ ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করতে ইচ্ছা করবে। আজ আর্থিক লাভ হতে পারে। নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • কন্যারাশিতে আজ ভ্রমণে বাধা আসতে পারে, নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে, কী বলছে আপনার ভাগ্য? জানতে দেখুন রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.