✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বাড়িতে চুরি হতে পারে, বলছে বৃষরাশির জাতকজাতিকাদের ভাগ্য, দেখুন রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  09 May 2020 06:50 AM (IST)
বাড়িতে চুরি হতে পারে, বলছে বৃষরাশির জাতকজাতিকাদের ভাগ্য, দেখুন রাশিফল
1

ব্যবসায় আয় বাড়তে পারে। অফিসে কোনও বাধা পাওয়া চিন্তা বাড়বে। শত্রুর জন্য ক্ষতি হতে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে। আর্থিক চিন্তা থাকবে। খেলাধূলায় জয় লাভ। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। দুপুরের পরে ব্যবসা বাড়তি চাপ নিয়ে চিন্তা। রক্তচাপ নিয়ে সমস্যায় পড়বেন। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে।

2

শত্রুর জন্য চাপ বাড়তে পারে। সকালের দিকে অতিরিক্ত খরচ হতে পারে। প্রিয় ব্যক্তিকে বাজে কথা বলবার জন্য অনুতাপ। সন্তানের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিয়ের কথাবার্তা আজ বন্ধ রাখুন। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চাঞ্চল্য বাড়তে পারে। পড়াশোনার ব্যাপারে সুবিধা পাবেন। বাড়িতে চুরি থেকে সাবধান থাকুন।

3

সকালের দিকে পেটের সমস্যায় ভুগতে পারেন। সংসারে ব্যয় সঙ্কোচন নিয়ে আলোচনা। শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী জায়গায় কাজের যোগাযোগ আসবে। আজ একটু রাগ সংবরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ বাধতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়বে। আর্থিক চাপ আসতে পারে।

4

সকালের দিকে কোনও আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি পাবেন। চিকিৎসার জন্য খরচ বাড়বে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। পেটের সমস্যায় ভুগতে পারেন। বন্ধুদের থেকে ভালবাসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা থাকবে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বুদ্ধির ভুল হতে পারে। বাবার শরীর নিয়ে সমস্যা। পড়াশোনার ক্ষেত্রে সময়টা এখন ভাল নয়। বাড়তি খরচ থেকে সাবধান থাকুন।

5

কাজের জন্য ভ্রমণে বাধা আসতে পারে। শারীরিক অসুস্থতার জন্য যন্ত্রণা বাড়বে। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ বন্ধুর থেকে ভাল সাহায্য পাবেন। ব্যবসায় কারও বাজে ব্যবহার পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে অশান্তি বাড়বে। সন্তানকে নিয়ে অশান্তি হতে পারে। প্রেমে অশান্তির জন্য আজ মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে চাপ বাড়তে পারে।

6

কোনও বাজে ঘটনা দেখে মানসিক কষ্ট পাবেন। সংসারের জন্য শান্তির কামনা। পাওনা আদায় নিয়ে কোনও বিবাদ হতে পারে। শত্রুদের থেকে মুক্তি পেতে পারেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে দান করতে হতে পারে। আজ পারিবারিরকবিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। শারীরিক সমস্যা বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। স্ত্রীর কোনও কাজে রাগ হতে পারে।

7

কোনও কারণে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য অভিমান। কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। বাড়তি খরচের জন্য ঋণ নিতে হবে। বাবার সঙ্গে কোনও আলোচনা। আজ একটু খরচ বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। লেখকদের জন্য দিনটি ভাল। আর্থিক চাপ বাড়বে। কোমরের যন্ত্রণা বাড়বে।

8

আজ কোনও কারণে ভয় পেতে পারেন। বিবাহিত জীবনে সুখের খবর আসতে চলেছে। বাড়িতে বন্ধুদের উৎপাত বাড়বে। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়বে। কাজের জন্য সারা দিন ব্যস্ত থাকতে হবে। স্ত্রীকে নিয়ে কোনও বাজে চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় নতুন কিছু হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা।

9

শরীর সঙ্গ না দেওয়ার জন্য কাজের চাপ বাড়তে পারে। আজ কোনও রকম আশা ভঙ্গ হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। সামাজিক কোনও কাজের জন্য নাম, যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা। কোনও আত্মীয়ের বাজে খবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বাড়বে। আজ একটু একা থাকতে ভাল লাগবে। জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।

10

ভাল কাজের জন্য অফিসে সুনাম বাড়তে পারে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। অতিরিক্ত ভোগের ইচ্ছা খরচ বাড়াতে পারে। ব্যবসায় আর্থিক চাপ বাড়বে। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বাড়বে। বাড়িতে খুশির খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে অশান্তির আশঙ্কা। জলপথে বিপদ আসতে পারে। বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে।

11

কোনও মহিলার সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনও আত্মীয়ের জন্য অশান্তি হওয়ার আশঙ্কা। মানসিক চাপ একটু বাড়তে পারে। ব্যবসা নিয়ে দুর্ভাবনা হতে পার। খরচ অতিরিক্ত বাড়তে পারে। আঘাত থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। সেবামূলক কোনও কাজের জন্য আনন্দ। মায়ের চিকিৎসা নিয়ে আলোচনা।

12

সকালের দিকে বিবাহিত জীবনে বিবাদ আসতে পারে। আজ সারাদিন শরীরের কষ্ট বাড়বে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধূলায় সাফল্য আসতে পারে। বিয়ে সংক্রান্ত আনন্দের খবর আসতে পারে। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা বাড়তে পারে। পায়ে কোনও আঘাত পেতে পারেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • বাড়িতে চুরি হতে পারে, বলছে বৃষরাশির জাতকজাতিকাদের ভাগ্য, দেখুন রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.