✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

বৃষরাশিতে আজ সম্পত্তির অধিকার নিয়ে অশান্তি, কী বলছে আপনার রাশিফল?

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  26 Jun 2020 06:54 AM (IST)
বৃষরাশিতে আজ সম্পত্তির অধিকার নিয়ে অশান্তি, কী বলছে আপনার রাশিফল?
1

সকালের দিকে প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা বাড়বে। বাড়তি কিছু আয় করতে গিয়ে শরীরে চাপ। ভাল কোনও জিনিস নষ্ট হতে পারে। আজ কোনও বন্ধুর থেকে উপকার পেতে পারেন। ব্যবসার দিকে কোনও রকম সামাজিক চাপ আসতে পারে। আজ আপনার ব্যবহার কারও যন্ত্রণার কারণ হবে। ব্যবসায় ভাল ও নতুন কোনও কাজের সূচনা। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদ।

2

সম্পত্তির অধিকার নিয়ে অশান্তি হওয়ায় চিন্তা বাড়বে। আজ প্রেমের জন্য অপমানিত হতে হবে। ভাল যোগাযোগ হাতছাড়া হওয়ার জন্য মানসিক যন্ত্রণা। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসায় মন্দা থাকবে আজ। শারীরিক যন্ত্রণা বাড়বে। পেটের সমস্যা বাড়বে। আপনার সমালোচনা হতে পারে আজ। কিছু পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে।

3

প্রেমে অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি। আজ আপনার রসিকতা অপরের ক্ষতি করতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।

4

আজ কাউকে কথা দেবেন না। ঈশ্বরের কাজে বিশেষ মনযোগী হয়ে উঠবেন। কোনও বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য সময়টা খুব ভাল। বাড়িতে পোষ্য কেনার যোগ আছে। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। আজ সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ। বিশ্বস্ত কেউ ঠকাবে, সতর্ক থাকুন।

5

বাবার সঙ্গে সকাল থেকে অশান্তির আশঙ্কা। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময়। কল্যাণজনক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনও বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা। দুপুরের পরে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন। আজ বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন।

6

রাজনীতিকদের একটু চিন্তার কারণ থাকবে। শরীরে কোনও অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালে মেটান। প্রেমের দিকে খুব ভাবনাচিন্তা করে পা বাড়াতে হবে। প্রচুর খরচ হওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজ নিয়ে মনে একটা চঞ্চলতা থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে।

7

সকাল থেকে শরীরে জড়তা ভাব থাকতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। কাজের ব্যাপারে ব্যকুল না হওয়াই ভাল হবে। ব্যবসার জন্য কোনও শুভ যোগাযোগের সম্ভাবনা। রাজনীতিকরা ভাল খবর পাবেন আজ। দাঁতের সমস্যা বাড়বে। কারও দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বাড়বে। বাড়তি কোনও ব্যবসা থেকে অর্থ আসতে পারে। স্ত্রীকে নিয়ে চাপ থাকবে।

8

সকালের দিকে গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালান। প্রেমের জন্য কোনও সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে। বাবা-মায়ের জন্য দুঃখ পাওয়ার আশঙ্কা। মধুর কথাবার্তা বলবার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। শত্রুর ব্যাপারে চিন্তা থাকবে। পড়াশোনার জন্য ভাল সুযোগ পাবেন। কাজে উন্নতির চেষ্টা করুন। ভাইয়ের সঙ্গে অশান্তি থেকে দূরে থাকুন। সন্তানের কোনও ব্যবহারের জন্য মানসিক চাপ বাড়বে।

9

গবেষণার কাজে সাফল্য আসতে চলেছে। মা-বাবার জন্য দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। কোনও কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হবে। ভাগ্য উন্নতির কোনও উপায় খুঁজে পেতে পারেন আজ। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়বে। বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনার সম্ভাবনা।

10

অতিরিক্ত গর্ববোধ হওয়ার জন্য আজ বিবাদ হতে পারে। শেয়ার বাজার নিয়ে চিন্তা বাড়বে। পেটের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় বাড়তি লাভ হওয়ার জন্য আনন্দ। মানসিক অস্থিরতা থাকবে আজ। বাড়তি ব্যবসা নিয়ে আলোচনা। আইনি কোনও কাজ নিয়ে ঝামেলা বাধতে পারে। কাজে ভুল হওয়ার যোগ রয়েছে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে অশান্তি। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।

11

খারাপ লোকের জন্য ভয় বা চিন্তা বাড়তে পারে। ব্যবসায় আর্থিক সমস্যা বাড়বে। কোনও মহিলার জন্য মনে আনন্দ পাবেন। মায়ের দিক দিয়ে সমস্যা বাড়তে পারে। কাজের চাপ বাড়বে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। মানসিক উত্তেজনা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় চাপ ও খরচ বাড়তে পারে।

12

আজ আপনার দ্বারা খুব বাজে কাজ হওয়ার আশঙ্কা। নিজের শৌখিনতার জন্য বাড়তি খরচ হতে পারে। ভাল কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। পড়াশোনার জন্য ভাল সুবিধা পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে অশান্তি। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা। অন্যের উপকারে মনে শান্তি।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • বৃষরাশিতে আজ সম্পত্তির অধিকার নিয়ে অশান্তি, কী বলছে আপনার রাশিফল?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.