US Suspends TCS Infosys : ট্রাম্প সরকারের গ্রিন কার্ড নিয়ে কড়া সিদ্ধান্ত, ভারতীয় ITকর্মীদের ভবিষ্যৎ এখনই কতটা অনিশ্চিত?

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়   |  09 Oct 2026 08:40 AM (IST)
US Suspends TCS Infosys : ট্রাম্প সরকারের গ্রিন কার্ড নিয়ে কড়া সিদ্ধান্ত, ভারতীয় ITকর্মীদের ভবিষ্যৎ এখনই কতটা অনিশ্চিত?

ট্রাম্প সরকারের গ্রিন কার্ড নিয়ে কড়া সিদ্ধান্ত, ভারতীয় ITকর্মীদের ভবিষ্যৎ এখনই কতটা অনিশ্চিত?

1

আমেরিকায় কর্মরত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ধাক্কা। পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা PERM কর্মসূচি থেকে সাসপেন্ড করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আপাতত এর আওতায় টাটা কনসালট্যান্সি সার্ভিসেস ( TCS ), ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, কগনিজ্যান্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফটের মতো সংস্থা।

Continues below advertisement
2

এর ফলে চরম আতঙ্কে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা। যাঁদের ইতিমধ্যেই গ্রিনকার্ড আছে, সেটাও কি এখনই বাতিল হয়ে যেতে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন, এখন যাঁরা গ্রিন কার্ড হোল্ডার তাঁরা এখনই ক্ষতির সম্মুখীন নাও হতে পারেন। তবে যাঁরা নতুন করে আবেদন করছেন, বা যাঁদের আবেদন প্রক্রিয়ার মধ্যে আছে, তাঁরা ধাক্কা খেতে পারেন।

Continues below advertisement
3

যেসব ভারতীয় আইটি কর্মী আমেরিকায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য অপেক্ষায়, তাঁদের জন্য চিন্তার বিষয় বটে। যাঁদের আবেদন ইতিমধ্যেই বিচারাধীন, তাঁদের ক্ষেত্রেও অনিশ্চয়তা বাড়তে পারে।

4

মার্কিন শ্রম দপ্তর মনে করছে, সংশ্লিষ্ট সংস্থাগুলি বেশি-বেশি বিদেশি কর্মী নিয়োগ করে, আমেরিকান কর্মীদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিচ্ছে। আমেরিকা আপাতত এই সংস্থাগুলিকে PERM কর্মসূচি থেকে সাসপেন্ড করা হয়েছে। বিচারাধীন আবেদনগুলির প্রক্রিয়াকরণও বন্ধ থাকবে।

5

PERM-এর পুরো নাম Permanent Labor Certification। মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। শ্রম দপ্তরের শংসাপত্র পাওয়ার পরে সংশ্লিষ্ট সংস্থা কোনও বিদেশি কর্মীর জন্য গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে পরবর্তী ধাপে এগোতে পারেন। বিশেষত কর্মসংস্থানভিত্তিক EB-2 ও EB-3 বিভাগের বহু আবেদনকারীর ক্ষেত্রে PERM গুরুত্বপূর্ণ।

6

কিন্তু হঠাৎ করে কেন এই পদক্ষেপ ? ট্রাম্প সরকারের বক্তব্য, বিদেশি কর্মী নিয়োগের ভিসা ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করে মার্কিন নাগরিকদের বেশি বেশি করে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই পদক্ষেপের উদ্দেশ্য।

7

তবে ওয়াকিবহাল মহলের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত সব ভারতীয় প্রযুক্তিকর্মীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে নয়। PERM কর্মসূচিতে স্থগিতাদেশ মানেই এইচ-১বি ভিসা বাতিল নয়। এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলি নতুন PERM আবেদন করতে পারবেন না। আর যেসব আবেদন এখন বিচারাধীন, সেগুলি আটকে যেতে পারে। তবে শুধু এই সিদ্ধান্তের ফলে ওই সংস্থাগুলির সব এইচ-১বি ভিসা বাতিল হয়ে যাওয়ার কথা নয়।

8

এই সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব হয়তো সঙ্গে সঙ্গে বোঝা যাবে না। তবে দেখতে হবে, আগামীদিনে এই সব সংস্থা বিদেশি কর্মীদের জন্য আমেরিকায় স্থায়ী বসবাসের অনুমতি স্পনসর করতে কতটা আগ্রহী থাকে।

9

ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য হল মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। তাই এই PERM প্রক্রিয়ায় কড়াকড়ি এবং বিদেশি কর্মী নিয়োগের উপর নজরদারি বাড়ানো। ফলে প্রযুক্তি সংস্থাগুলি তাদের কর্মী নিয়োগের নীতি পুনর্বিবেচনা করতে পারে।

10

image 10

  • হোম
  • ফটো গ্যালারি
  • খবর
  • US Suspends TCS Infosys : ট্রাম্প সরকারের গ্রিন কার্ড নিয়ে কড়া সিদ্ধান্ত, ভারতীয় ITকর্মীদের ভবিষ্যৎ এখনই কতটা অনিশ্চিত?
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন