Ashwin Amavasya 2024: কবে পড়ছে আশ্বিন অমাবস্যা, তিথি ও মাহাত্ম্য

ABP Ananda   |  17 Sep 2024 04:26 PM (IST)
Ashwin Amavasya 2024: কবে পড়ছে আশ্বিন অমাবস্যা, তিথি ও মাহাত্ম্য

প্রতীকী ছবি (সৌজন্য- পিক্সাবে)

1

আশ্বিন অমাবস্যাকে মহালয়া অমাবস্যা ছাড়াও সর্ব পিত্র অমাবস্যা ও পিত্র বিসর্জনী বলা হয়ে থাকে। সনাতন ধর্মে মনে করা হয় শ্রাদ্ধপক্ষ শেষ হয় এই অমাবস্যা তিথিতে। (ছবি সৌজন্য-পিক্সাবে)

2

আশ্বিন অমাবস্যা তিথি শেষ হওয়ার পরেই শুরু হয় শারদীয়া নবরাত্রি। যার জন্য এর গুরুত্ব অপরিসীম বলে মনে করা হয়। এই তিথি শেষ হওয়ার পর সমাপ্ত হয় পিতৃপক্ষ ও শুরু হয় মাতৃপক্ষ।(ছবি সৌজন্য-পিক্সাবে)

3

এই বছর আশ্বিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর রাত ৯টা ৪২ মিনিট ১৩ সেকেন্ড। শেষ হচ্ছে ৩ অক্টোবর রাত ১২টা ২১ মিনিট ৩১ সেকেন্ডে।(ছবি সৌজন্য-পিটিআই)

4

আশ্বিন অমাবস্যা সঠিক নিয়ম মেনে পালন করলে ইশ্বরের অনুগ্রহ পাওয়া যায়। সৌভাগ্য ও সুখশান্তি বজায় থাকে জীবনে।(ছবি সৌজন্য-পিটিআই)

5

ধর্মীয় বিশ্বাস, এই অমাবস্যা নিয়ম মেনে যিনি পালন করেন তাঁর পরিবারের সদস্যরা যে কোনও রকমের ক্ষতি এবং অসুবিধা থেকে রক্ষা পান।(ছবি সৌজন্য-পিক্সাবে)

6

সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষ মর্ত্যলোকে নেমে আসেন। তাঁদের উত্তরপুরুষরা ঠিকঠাক ভাবে তর্পণ ও শ্রাদ্ধকর্ম করছেন কিনা লক্ষ্য করেন।(ছবি সৌজন্য-পিক্সাবে)

7

পূর্বপুরুষদের খুশি ও তুষ্ট করার জন্য ভোরবেলা গঙ্গাস্নান করে তর্পণ করা উচিত। তাঁদের উদ্দেশ্যে খাবার ও জল নিবেদন করে প্রার্থনা করা উচিত।(ছবি সৌজন্য-পিটিআই)

8

আশ্বিন অমাবস্যা ঠিকঠাক পালন করতে পারলে পিতৃদোষ দূর হয় পূর্বপুরুষদের আর্শীবাদ পাওয়া যায়।(ছবি সৌজন্য-পিটিআই)

9

বিশ্বাস করা হয় এই অমাবস্যা ঠিকঠাক ভাবে পালন করলে পূর্বপুরুষরা প্রেত যোনি থেকে মুক্তি পান। তাই উত্তর পুরুষদের আশীর্বাদ করেন। যা সুখে জীবন কাটানোর জন্য অত্যন্ত দরকারী।(ছবি সৌজন্য-পিটিআই)

10

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-পিটিআই)

  • হোম
  • ফটো গ্যালারি
  • পুজো পরব
  • Ashwin Amavasya 2024: কবে পড়ছে আশ্বিন অমাবস্যা, তিথি ও মাহাত্ম্য
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন