Science News: অর্ধেক আয়ু পার, পৃথিবী এখন মধ্যবয়সি, শেষ কি ভয়ঙ্কর?
Earths Age: আর কত দিন বাকি? কী বলছেন বিজ্ঞানীরা। ছবি: পিক্সাবে, ফ্রিপিক।

ছবি: পিক্সাবে, ফ্রিপিক।
1/10
অর্ধেক আয়ু পার। পৃথিবী এখন মধ্যবয়সি। জানিয়ে দিলেন বিজ্ঞানীরা।
2/10
হিসেব অনুযায়ী, আজ থেকে ৪৫৫ কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি। সেই মতো আরও ৪৫০-৫০০ কোটি বছরই রয়েছে পৃথিবীর হাতে।
3/10
অর্থাৎ মোট আয়ুর আর অর্ধেকই রয়েছে পৃথিবীর কাছে। তার পর কী হতে পারে, সেই নিয়েও একাধিক তত্ত্ব রয়েছে।
4/10
NASA এবং জ্যোতির্বিদদের দাবি, পৃথিবীর ভবিষ্যৎ পুরোপুরি সূর্যের উপর নির্ভর করছে। বার্ধক্যের সঙ্গে সূর্যের ঔজ্জ্বল্য তীব্র থেকে তীব্রতর হবে।
5/10
আর সেই পরিবর্তনের আঁচ এসে পড়বে পৃথিবীর উপর। আগামী ১০০ কোটি বছরে সূর্যের ঔজ্জ্বল্য এতটাই বেড়ে যাবে যে, পৃথিবীর বুকে জ্বালা ধরবে। একে একে বাষ্পীভূত হতে শুরু করবে মহাসাগরগুলি।
6/10
সেই বাষ্পের দরুণ তাপমাত্রা আরও চড়তে শুরু করবে। তেতে উঠতে উঠতে একটা সময় পর ভূপৃষ্ঠ আর উদ্ভিদ বা প্রাণীজগতের উপযুক্ত থাকবে না।
7/10
তবে আগামী ১০০ কোটি বছরেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। পাথুরে গোলক হিসেবে বিরাজ করবে। আজকের পৃথিবীর সঙ্গে মেলানো যাবে না কোনও ভাবেই।
8/10
এর পর সূর্যের অন্তঃস্থলে থাকা হাইড্রোজেন জ্বালানি ফুরিয়ে যাবে একটা সময়। জ্বলন্ত লাল গোলকে পরিণত হবে সূর্য। ক্রমশ ফুলতে শুরু করবে। তবে পৃথিবী সূর্যের গ্রাসে চলে যাবে, না ছিটকে যাবে, তা নিয়ে মতভেদ রয়েছে।
9/10
ব্রহ্মাণ্ডে অনেক লাল বামন নক্ষত্র রয়েছে বটে। তবে কোনওটিই আমাদের সূর্যের মতো নয়। তাই তাদের প্রদক্ষিণ করে চলা অন্য গ্রহগুলির সঙ্গে পৃথিবীর আয়ুর ব্যবধানও অনেক।
10/10
বুধ এবং শুক্র সূর্যের গ্রাসে চলে যাবে বলে নিশ্চিত জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবীরও একই পরিণতি হতে পারে, অথবা পুড়িয়ে ছেড়ে দিতে পারে সূর্য। সেক্ষেত্রে বাতাসহীন ভস্মপিণ্ড ভেসে থাকতে পারে মহাশূন্য।
Published at : 18 Feb 2026 11:40 PM (IST)