Science News: বছরভর হেঁশেলে আনাগোনা, শীত এলেই কেন গায়েব হয়ে যায় পিঁপড়ের দল?

ABP Ananda   |  02 Jan 2025 09:29 PM (IST)
Science News: বছরভর হেঁশেলে আনাগোনা, শীত এলেই কেন গায়েব হয়ে যায় পিঁপড়ের দল?

ছবি: ফ্রিপিক।

1

চিনির একটা দানা, খাবারের একটা টুকরো দেখলেই হল। হেঁশেল থেকে ঠাকুরঘর, সর্বত্র বিচরণ তাদের।

2

কিন্তু শীতকাল এলেই কোথায় যেন গায়েব হয় পিঁপড়ের দল? এর নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্যকারণ।

3

শীত এলে বাইরের তাপমাত্রা যেমন কমতে থাকে, তেমনই পিঁপড়ের শরীর তাপমাত্রাও নামতে থাকে।

4

এর ফলে চলাফেরা করতে অসুবিধা হয় পিঁপড়ের। কোনও রকমে বুক ঘষে নড়াচড়া করতে পারে।

5

এমন পরিস্থিতিতে উষ্ণতা খোঁজে পিঁপড়েরা। তাই মাটির নীচে, পাথরের নীচে, গাছের ছালে আশ্রয় নেয় শীতে।

6

এই সময় জোটবদ্ধ হয়ে থাকে পিঁপড়ের দল। গর্তের মুখও বন্ধ করে দেয় ধুলোবালি দিয়ে।

7

ওই অবস্থায় শীত কেটে যাওয়ার অপেক্ষা করে পিঁপড়ের দল। তাপমাত্রার উন্নতি হলে ফের গর্ত থেকে বেরিয়ে আসে।

8

শীতের আগে শরতেই বেশি খেয়ে নেয় পিঁপড়েরা। সেই অবস্থাতেই কাটিয়ে দেয় শীত। শরীরে মজুত ফ্যাট, কার্বহাইড্রেট এবং প্রোটিনে ভর করেই চলে প্রাণবায়ু।

9

ধীরে ধীরে শীত কেটে গিয়ে বসন্ত আসে যখন, ফের কাজে ফেরার প্রস্তুতি শুরু করে দেয় পিঁপড়ের দল। খাবারের খোঁজে গর্ত থেকে বেরিয়ে আসে।

10

গর্ত থেকে বেরিয়ে খাবার খেয়ে আবার গর্তে ফিরে যায় পিঁপড়ের দল। বাকিদেরও জানায় কোথায় খাবার আছে। সেই সময়ই সারি দিয়ে পিঁপড়ের দলকে যেতে দেখি আমরা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিজ্ঞান
  • Science News: বছরভর হেঁশেলে আনাগোনা, শীত এলেই কেন গায়েব হয়ে যায় পিঁপড়ের দল?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন