Arshdeep Singh engagement: ১১: ১১-তে বাগদান সারলেন অর্শদীপ, তারকা ভারতীয় ক্রিকেটারের বাগদত্তাকে চেনেন?

অর্শদীপের বান্ধবী তথা বাগদত্তা কী করেন?
আজই পঞ্জাব কিংস ছেড়ে অর্শদীপ সিংহের সরকারিভাবে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আর আজকের দিনটিকেই অর্শদীপ আরও একটি বড় ঘোষণার জন্য বেছে নিলেন।
নিজের বান্ধবীকে প্রপোজ করলেন অর্শদীপ। সেরে ফেললেন বাগদান।
বর্তমানে নিউজ়িল্যান্ড সফরে রয়েছে ভারতীয় দল। সেই দলের অঙ্গ অর্শদীপ কিউয়িভূমে নিজের প্রিয়জনকে নিজের মনের কথা বলে দিলেন।
তার বান্ধবী সামরিন কৌরের সঙ্গে বাগদান পর্ব সারার একগুচ্ছ মিষ্টি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতীয় তারকা ক্রিকেটার।
এবারের আইপিএলে সামরিনকে বহু ম্যাচে পঞ্জাব কিংসের হয়ে মাঠে উপস্থিত থেকে গলা ফাটাতে দেখা যায়। অর্শদীপের সঙ্গে ধর্মশালায় হাত ধরে সামরিনের হাঁটার ভিডিও, ছবি সামনে আসায় জল্পনা আরও বাড়ে।
মাস চারেক আগেই, ২৬ জুলাই সামরিনের সঙ্গে নিজের সম্পর্কের জল্পনায় সিলমোহর দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁদের সম্পর্ককে সর্বসমক্ষে স্বীকৃতি দেন অর্শদীপ।
অর্শদীপের বান্ধবী থেকে বাগদত্তা হওয়া এই সামরিন কিন্তু আসলে রুপোলি পর্দার মানুষ।
তিনি ২০১৮ সালে মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হয়েছিলেন। ৮৩ নামক সিনেমায় তিনি অভিনয় করেছেন, পাশাপাশি হিন্দি ও পঞ্জাবি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন।
এছাড়া বাদশাহ, গুরু রনধাওয়ার মতো প্রসিদ্ধ গায়ক, তথা সংগীত পরিচালকদের মিউজ়িক ভিডিওতেও সামরিনকে দেখা গিয়েছে।
অর্শদীপ বেশ কয়েকদিন ধরেই সামরিনকে ডেট করছেন। অকল্য়ান্ডে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে উইকেট নিয়েও সামরিনের উদ্দেশেই বিশেষ সেলিব্রেশন করেছিলেন অর্শদীপ।
এবার তাঁর সঙ্গে বাগদান সারলেন তারকা ভারতীয় ফাস্ট বোলার।