Ind vs WI, 1st T20: বলে রবির তেজ, পঞ্চম উইকেটে সূর্য-আইয়ারের ঝড়, সিরিজে এগিয়ে গেল ভারত

abp ananda   |  16 Feb 2022 11:46 PM (IST)
Ind vs WI, 1st T20: বলে রবির তেজ, পঞ্চম উইকেটে সূর্য-আইয়ারের ঝড়, সিরিজে এগিয়ে গেল ভারত

Indian_Cricket_Team_(7)

1

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার মাঠেই টি-টোয়েন্টিতে দুরমুশ হতে হল ওয়েস্ট ইন্ডিজকে।

2

ক্যারিবিয়ান শিবিরকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

3

ভারতের সামনে জেতার জন্য ১৫৮ রানের লক্ষ্য রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছে গেল ভারত।

4

১৯ বলে ২৪ রানে অপরাজিত রইলেন পোলার্ড। ২টি চার ও একটি বিশাল ছক্কা মারলেন। তবে ভারতীয় শিবিরে ধাক্কাটা লাগল অন্যভাবে। পোলার্ডের জোরাল শটে চোট পেলেন ভারতের তিন ক্রিকেটার। বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার ও হর্ষল পটেল।

5

অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ২৬ বলে ৪৮ রান যোগ করলেন সূর্যকুমার যাদব ও বেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল ভারত। সূর্যকুমার ১৮ বলে ৩৪ ও বেঙ্কটেশ ১৩ বলে ২৪ রান করে অপরাজিত রইলেন।

6

ভারতীয় বোলারদের মধ্যে রবি ছাড়া ২ উইকেট হর্ষল পটেলের।

7

একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও যুজবেন্দ্র চাহাল।

8

রান তাড়া করতে নেমে ৪২ বলে ৩৫ করেন ঈশাণ কিষাণ।

9

শুরুটা করেছিলেন রোহিত শর্মা। মাত্র ১৯ বলে ৪০ রান করেন ভারত অধিনায়ক।

10

তবে রান পাননি বিরাট কোহলি। ১৭ রান করে ফেরেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খেলা
  • Ind vs WI, 1st T20: বলে রবির তেজ, পঞ্চম উইকেটে সূর্য-আইয়ারের ঝড়, সিরিজে এগিয়ে গেল ভারত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন