UPI Payment: এবার অফলাইনেও UPI পেমেন্ট ! অবাক হচ্ছেন? কীভাবে করতে হবে? জানুন সেই নিয়ম
Offline UPI Payment Option: অনলাইন পেমেন্টে কখনও নেটওয়ার্ক সমস্যা আবার ব্যাঙ্কের সার্ভার ডাউন ? এবার অফলাইনে UPI-এর মাধ্যমে লেনদেন করুন।

এবার অফলাইনেও UPI পেমেন্ট !
1/5
UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করেন? এখন পাবেন আরও সুবিধা। মোবাইলে ইন্টারনেট না থাকলেও পাঠাতে পারবেন টাকা। অবাক হচ্ছেন?
2/5
বর্তমানে বেশিরভাগ মানুষ নিজের কাছে নগদ অর্থ রাখার পরিবর্তে মোবাইলে UPI ব্যবহার করে টাকার লেনদেন করছেন। তবে, এক্ষেত্রেও দেখা দেয় সমস্যা। কখনও কখনও নেটওয়ার্ক সমস্যা আবার ব্যাঙ্কের সার্ভার ডাউন হওয়ার কারণে UPI লেনদেন করতে ব্যর্থ হন। এবার আর কোনও সমস্যা নেই, ইন্টারনেট ছাড়াই করুন লেনদেন।
3/5
USSD পরিষেবা ব্যবহার করে ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে টাকা পাঠাতে পারবেন। এই ধরণের পেমেন্টের জন্য আপনার মোবাইল নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক। তারপর, আপনার UPI পিন সেট করুন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনি অফলাইন লেনদেন করতে পারবেন।
4/5
ফোনে ডায়াল করুন *99#, এবার স্ক্রিনে ব্যালেন্স চেক, টাকা পাঠানোর অনুরোধের মতো কিছু বিকল্প খুলবে। সমস্তটা ভাল করে পড়ে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে চান তা সিলেক্ট করুন। এরপর যাকে পাঠাবেন তার মোবাইল নম্বর, UPI আইডি অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড ও টাকার পরিমান দিন। তারপর আপনার UPI পিন লিখুন। এবার কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্ট চলে যাবে।
5/5
এই পরিষেবার মাধ্যমে আপনি সর্বাধিক ₹৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এবং প্রতিটি লেনদেনের জন্য ₹0.50 অতিরিক্ত ফি নেওয়া হয়।
Published at : 02 Apr 2026 06:30 AM (IST)