✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

WhatsApp : হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করতে চান ? কীভাবে করবেন ? জানুন বিস্তারিত

ABP Ananda   |  12 Apr 2026 06:00 AM (IST)
WhatsApp : হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করতে চান ? কীভাবে করবেন ? জানুন বিস্তারিত

হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করার পদ্ধতি!

1

আপনি কি জানেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি সাথে সাথে না পাঠিয়ে পরে পাঠাতে পারেন শিডিউল করে? অবাক হচ্ছেন? হ্যাঁ আপনি চাইলেই আপনার মেসেজ শিডিউল করে যে কোনও সময়েই প্রিয়জনকে পাঠাতে পারবেন।

2

তবে মনে রাখতে হবে, সাধারণ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে কোনো বিল্ট-ইন শিডিউলিং ফিচার নেই, তবে আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে এই পদ্ধতিটি। আইফোন ব্যবহারকারীদের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি সহজে ব্যবহার করতে পারবেন। কিন্তু ios-এ একটু সমস্যা দেখা দিতে পারে। কারণ, অনেক ক্ষেত্রে আইওএস থার্ড-পার্টি অ্যাপকে ইনস্টল করার অনুমতি দেয়না।

3

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল SKEDit বা Scheduled-এর মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করে করা। দুটি অ্যাপই প্লে-স্টোরে পাওয়া যায়।

4

ডাউনলোড করে অ্যাক্সেসিবিলিটির অনুমতি দিন। এরপর আপনার মেসেজটি লিখে প্ল্যাটফর্ম হিসেবে হোয়াটসঅ্যাপ বেছে নিতে হবে। এবার সব অপশনস পড়ে তারিখ ও সময় সেট করতে হবে। এবার নিজে থেকে মেসেজটি চলে যাবে।

5

আপনি যদি স্যামসাং ফোন ব্যবহার করেন, তাহলে একটি বিল্ট-ইন অপশনও রয়েছে। কোনও থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপের মেসেজ 'শিডিউল' করে পাঠাতে পারবেন।

6

তবে এই শিডিউল মেসেজের ক্ষেত্রে মনে রাখতে হবে, নির্ধারিত সময়ে যেন আপনার ফোনটি চালু থাকে এবং ফোনে যাতে ইন্টারনেটে কানেকশন থাকে। কিছু অ্যাপের ক্ষেত্রে স্ক্রিন আনলক করা প্রয়োজন।

7

মনে রাখবেন, যে কোনও থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেস দেওয়ার আগে কোন অ্যাপ কী কী অনুমতি চাইছে তা সর্বদা যাচাই করে নিন, কারণ সেগুলো খুব গুরুত্বপূর্ণ সেটিংস।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • WhatsApp : হোয়াটসঅ্যাপ মেসেজ শিডিউল করতে চান ? কীভাবে করবেন ? জানুন বিস্তারিত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.