Oppo A77 4G: ভারতে লঞ্চ হল ওপ্পো এ৭৭ ৪জি, দেখে নিন এই ফোনের দাম ও ফিচার

abp ananda   |  03 Aug 2022 03:41 PM (IST)
Oppo A77 4G: ভারতে লঞ্চ হল ওপ্পো এ৭৭ ৪জি, দেখে নিন এই ফোনের দাম ও ফিচার

প্রতীকী ছবি

1

ওপ্পো 'এ' সিরিজের নতুন ৪জি ফোন লঞ্চ হল ভারতে। ৩ অগস্ট ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৭ ৪জি ফোন।

2

Sky Blue এবং Sunset Orange- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৭ ৪জি ফোন। কোম্পানির অনলাইন ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে।

3

ওপ্পোর এই নতুন ফোনের দাম ১৫,৪৯৯ টাকা। এবার দেখে নেওয়া যাক এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।

4

একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম।

5

এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের আর একটি সেনসর এবং LED ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

6

ওপ্পোর নতুন ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

7

এই ফোনে ColorOS 12.1 এবং অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে আলট্রা লিনিয়ার স্টিরিও স্পিকার।

8

ওপ্পো এ৭৭ ৪জি ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এর উপরে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন রয়েছে। সেখানে রয়েছে সেলফি ক্যামেরা সেনসর।

9

এই ফোনে ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ এবং মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

10

আপাতত ওপ্পো 'এ' সিরিজের নতুন ফোন ওপ্পো এ৭৭ ৪জি ফোন কোনও ই-কমার্স সংস্থা থেকে কেনা যাবে না।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • Oppo A77 4G: ভারতে লঞ্চ হল ওপ্পো এ৭৭ ৪জি, দেখে নিন এই ফোনের দাম ও ফিচার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন