✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

5G Smartphone: ব্যাক ক্যামেরাতেই ঝাঁ-চকচকে সেলফি, তার আগে নিজেকে ফোনের বিশেষ আয়নায় দেখার সুযোগ

ABP Ananda   |  19 May 2026 06:15 AM (IST)
5G Smartphone: ব্যাক ক্যামেরাতেই ঝাঁ-চকচকে সেলফি, তার আগে নিজেকে ফোনের বিশেষ আয়নায় দেখার সুযোগ

ছবি সূত্র- এক্স

1

ভারতে রিয়েলমি ১৬টি ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২ মে দুপুর ১২টায় (ভারতীয় সময় অনুসারে)। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট ও অফলাইনেও। 

2

স্মার্টফোন কেনার আগে প্রায় সকলেই দেখে নেন ফোনের ক্যামেরা কোয়ালিটি কেমন, ক্যামেরার ক্ষেত্রে কী কী বিশেষ ফিচার রয়েছে। রিয়েলমির আসন্ন ৫জি ফোনের ক্যামেরা ফিচারে ইউজারদের জন্য থাকছে প্রচুর চমক। 

3

আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি ১৬টি ৫জি ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছে। এছাড়াও জানা গিয়েছে ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং আরও অনেক ফিচার সম্পর্কেই।

4

রিয়েলমি ১৬টি ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX852 ক্যামেরা সেনসর থাকবে বলে জানা গিয়েছে। এর সঙ্গে যুক্ত থাকবে অটোফোকাস ফিচারও। থাকছে বিভিন্ন AI ফিচারের সাপোর্টও। 

5

রিয়েলমির এই ফোনের ক্যামেরা ফিচারের সঙ্গে যুক্ত থাকবে সংস্থার LumaColor IMAGE Engine, যার সাহায্যে ছবিতে থাকা ব্যক্তি কিংবা জিনিসের স্কিন টোন, টেক্সচার ও আরও অনেক কিছু বদলানো যাবে AI- এর সাহায্যে। 

6

এই ফোনের বিশেষ ফিচার হল একটি সেলফি মিরর। অর্থাৎ ইউজার সেলফি তোলার আগে আয়নায় একবার নিজেকে দেখে নিতে পারবেন। তারপর মনের মতো সেলফি তুলে নিতে পারবেন ফোনের ঝাঁ-চকচকে ক্যামেরার সাহায্যে। 

7

রিয়েলমি ১৬টি ৫জি ফোনের ক্যামেরায় AI Portrait Glow নামে এমন একটি ফিচার থাকতে চলেছে যা কম আলোয় ছবি তোলার সময় আপনার মুখের উপর প্রয়োজনীয় আলো বজায় রাখবে। চারপাশের অন্ধকারও দূর করবে। 

8

রিয়েলমি ১৬টি ৫জি ফোনে ৮০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে ইতিমধ্যেই। এই ফোনের বাইপাস চার্জিং, রিভার্স চার্জিং - এইসব চার্জিং ফিচারের সাপোর্টও থাকতে চলেছে। 

9

একবার ১০০ শতাংশ চার্জ দিলে এই ফোন কাজ করবে টাকা ৩ দিন, এমনই দাবি রিয়েলমি সংস্থার। এর পাশাপাশি প্রায় ৭ বছর ফোন ভালভাবে চালু থাকবে বলেও দাবি করেছে সংস্থা। ফোনের বিজ্ঞাপনেও ৬ বছরের স্মুদ পারফরম্যান্স পাওয়ার কথা জানিয়েছে রিয়েলমি কর্তৃপক্ষ। 

10

রিয়েলমি ১৬টি ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাবেন ইউজাররা।

  • হোম
  • ফটো গ্যালারি
  • প্রযুক্তি
  • 5G Smartphone: ব্যাক ক্যামেরাতেই ঝাঁ-চকচকে সেলফি, তার আগে নিজেকে ফোনের বিশেষ আয়নায় দেখার সুযোগ
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.